সর্বশেষ সংবাদ — পাতা ৭০
চীন-যুক্তরাষ্ট্রের উচিত অংশীদার হওয়া, প্রতিদ্বন্দ্বী নয়
বেজিংয়ে ঐতিহাসিক এক সম্মেলনে মুখোমুখি হয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত এই বৈঠকে শি জিনপিং গুরুত্বারোপ করেছেন যে, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত একে অপরের প্রতিদ্বন্দ্বী না হয়ে বরং ''অংশীদার'' হিসেবে কাজ করা। শি জিনপিং তার উদ্বোধনী বক্তব্যে বলেন, বিশ্ব বর...
পাহাড়ি ঢলে হালুয়াঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ
ভারত সীমান্তবর্তী গারো পাহাড় থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীর বাঁধ ভেঙে ও উপচে পড়া পানিতে বিভিন্ন ইউনিয়নের হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। একই সঙ্গে বোরো ধানসহ বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বুধবার (১৩ মে) সকাল থেকে পাহাড়ি ঢলের পানি দ্রুত লোকা...
বহুল আলোচিত ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প চূড়ান্ত অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প চূড়ান্ত অনুমোদন পেয়েছে। প্রকল্পটির প্রস্তাবিত মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা। বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় মোট ১৬টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে ১১ নম্বরে ছিল পদ্মা ব্যারেজ প্রকল্প। সভায় সভাপতিত্ব করেন সরকারের প্র...
সময় টিভির এমডিসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি
বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশন-এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আহমেদ জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় তাদের আগামী ১৭ জুন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১৩ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। মামলার অন্য আসামিদের নাম ও অভিযোগের বিস্তারিত...
দক্ষিণ রুমালিয়ার ছড়ায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ
মো:মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার: কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ার ছড়া সমিতি বাজার এলাকায় এক দুবাই প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। মঙ্গলব...
খায়রুল হকের জামিন স্থগিত চেয়ে আবেদন
জুলাই গণঅভ্যুত্থানে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক-এর জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার (১৩ মে) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দাখিল করা হয়। এর আগে মঙ্গলবার (১২ মে) রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানায় করা দুটি হত্যা মামলায় খায়রুল হককে জামিন দেন হাইকোর্ট। পরে তার আইনজীবীরা জানান...
রাজধানীর যেসব এলাকায় বসবে কোরবানির পশুর হাট
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় এবার মোট ২৬টি কোরবানির পশুর হাট বসতে যাচ্ছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৩টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৩টি হাট নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এসব হাটের অধিকাংশের ইজারা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জানা গেছে, ঈদুল আজহার নির্ধারিত দিনসহ মোট পাঁচ দিন এসব হাটে পশু...
একনেকে ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ২০৫ কোটি টাকা। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারে...
চট্টগ্রামের পটিয়ায় কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি: বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়...
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭ জন এবং নিশ্চিত হামে ১ জন মারা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ৪৩২ শিশু মারা গেছে। বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম ও হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৪৩...
কয়দিনের বৃষ্টি শেষে রোদে হাওরে স্বস্তি, ধান শুকাতে নারীদের নীরব সংগ্রাম
মিটামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বিপর্যস্ত কিশোরগঞ্জের হাওরাঞ্চল—অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন—এ অবশেষে রোদের দেখা মিলেছে। রোদ ফিরতেই কাটা ধান রক্ষা করতে হাওরপাড়ে শুরু হয়েছে কৃষকদের, বিশেষ করে নারীদের এক নীরব লড়াই। মঙ্গলবার সকাল থেকে অষ্টগ্রামের বিভিন্ন খলা, অলওয়েদার সড়কের দুই পাশ এবং উঁচু জায়গাগুলোত...
সন্ধ্যার মধ্যেই ৯ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের মধ্যে বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে বুধবার (১৩ মে) সন্ধ্যার মধ্যেই দেশের অন্তত ৯টি জেলায় দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টি বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশ...
১৬-২৩ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো
গরমের তীব্রতা ও আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ গ্রীষ্মকালীন অবকাশ শুরু হতে যাচ্ছে। ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, শিক্ষার্থীরা এবার টানা দুই থেকে তিন সপ্তাহের বিরতি পেতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী, সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্য...
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আজ যমুনা সেতুর পরিত্যক্ত রেল লেনকে ব্যবহারোপযোগী করতে ২০২৫-২৬ অর্থবছরে সেতুর ডেক সংস্কার, প্রশস্তকরণ ও সক্ষমতা বৃদ্ধি করার জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি(সিসিসিসি)-চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন (সিআরবিসি) জেভি-এর যৌথ উদ্যোগে চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বা...
নওগাঁয় সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং
নওগাঁ প্রতিনিধি: বর্তমান সরকারের ঘোষিত অগ্রাধিকার কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরতে নওগাঁয় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টায় নওগাঁ জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। আলোচিত কর্মসূচির মধ্...
সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপি-যুবলীগ সমর্থকদের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০
সুনামগঞ্জের দিরাই উপজেলায় রাজনৈতিক আধিপত্য ও পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলিনগর গ্রামে বিএনপি ও যুবলীগ-সমর্থিত দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রতন মিয়া, তিনি বিএনপি নেতা শাহাদীব মেম্বারের সমর্থক বলে জানা গেছে। স্থানীয় সূত্র ও পুল...
সিলেটে র্যাব-৯ এর অভিযানে জাল টাকার ৪ কারবারি গ্রেফতার
সিলেট প্রতিনিধি: সিলেটে অভিযান চালিয়ে জাল টাকার চার কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। গ্রেফতারকৃতদের মধ্যে একজনকে সিলেটের শাহজালাল (রহ.) মাজার গেইট এলাকা থেকে এবং বাকি তিনজনকে মহানগরের বন্দরবাজার এলাকার হোটেল আলী (আবাসিক) থেকে আটক করা হয়। বুধবার (১৩ মে) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতি...
রাতভর ডিবির মাদকবিরোধী অভিযান, ৪ মাদক কারবারি গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে। গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) রাতে ডিবি পু...






























