বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৭:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নওগাঁয় সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং

নওগাঁয় সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং

নওগাঁ প্রতিনিধি:

 

বর্তমান সরকারের ঘোষিত অগ্রাধিকার কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরতে নওগাঁয় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টায় নওগাঁ জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। আলোচিত কর্মসূচির মধ্যে ছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, মাদকবিরোধী কার্যক্রম, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন এবং যুব উন্নয়ন।

অনুষ্ঠানে জানানো হয়, এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা জোরদার এবং নারী ও যুবসমাজের ক্ষমতায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জেলা তথ্য অফিস, নওগাঁ এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দিক নান্নু।

এছাড়াও নওগাঁ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।