বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৬:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিদ্যালয়ে শতাধিক ছাত্রীর অসুস্থতা: তদন্তে পাঁচ সদস্যের কমিটি

বিদ্যালয়ে শতাধিক ছাত্রীর অসুস্থতা: তদন্তে পাঁচ সদস্যের কমিটি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 


 

পাবনার ঈশ্বরীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে হঠাৎ করে শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
 

এদিকে অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে দশম শ্রেণির ছাত্রী আঁখি আক্তার ও ঋতু খাতুনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

এর আগে বুধবার দুপুরে বিদ্যালয়ের বালিকা শাখার একটি শ্রেণিকক্ষে কয়েকজন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে একে একে শতাধিক শিক্ষার্থী একই ধরনের উপসর্গে আক্রান্ত হয়। তাদের মধ্যে প্রায় ৬৫ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
 

ঘটনাকে কেন্দ্র করে পুরো উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ঘটনার পরপরই শিক্ষার্থীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।