বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৬:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের বিভিন্ন শহরের মতো দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকা। ঢাকায় সাত সকালে বাতাসের ভারী ধূলিকণা আর দূষণে নগরবাসীর নিশ্বাস নেয়াই দায় হয়ে পড়েছে।

 

বিশ্বজুড়ে বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য বলছে, বৃহস্পতিবার বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা আবারও দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

 

আজ সকালের লাইভ র‍্যাঙ্কিংয়ে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর দাঁড়িয়েছে ১৬৫। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এই স্কোর বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

 

তালিকার শীর্ষে রয়েছে মিসরের কায়রো (স্কোর ১৬৮)। তৃতীয় অবস্থানে চীনের বেইজিং স্কোর ১৬২। চতুর্থ অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগোর স্কোর ১৫৯। পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৫৭।