সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৫:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা, আরেকজনকে ছুরিকাঘাতে খুন

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা, আরেকজনকে ছুরিকাঘাতে খুন

পাবনা শহরে পৃথক দুটি ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে এক ব্যক্তিকে তার সন্তানের সামনেই গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অপর ঘটনায় পূর্ব বিরোধের জেরে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

 

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে গুলিতে নিহত হন সদর উপজেলার গয়েশপুর জাফরাবাদ গ্রামের বাসিন্দা হোসেন আলী (৫৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলে রোহানকে (১২) মাদ্রাসায় রাখতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

 

এদিকে বিকেল ৪টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে পূর্ব বিরোধের জেরে মনিরুল ইসলাম (২২) ও রাকিব নামে দুই যুবকের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাকিব ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন মনিরুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

ঘটনার পর স্থানীয়দের ধাওয়া খেয়ে অভিযুক্ত রাকিব পাশের একটি পুকুরে ঝাঁপ দিলে পুলিশ তাকে আটক করে।

 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, হোসেন আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মনিরুল ইসলামের মরদেহও পাবনায় আনা হচ্ছে। ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত রাকিবকে আটক করা হয়েছে।

 

তিনি আরও জানান, হোসেন আলীকে হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।