সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০২:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রথম ওয়ানডে : ফিরলেন মোসাদ্দেক, নেই রিশাদ

প্রথম ওয়ানডে : ফিরলেন মোসাদ্দেক, নেই রিশাদ

২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার মাঠে নেমেছিলেন মোসাদ্দেক হোসেন। চার বছর পর আবার তিনি ফিরেছেন জাতীয় দলের জার্সিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে রাখা হয়েছে তাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের মতো আজও একাদশে নেই লেগ স্পিনার রিশাদ হোসেন।

 

অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হচ্ছে লিয়াম স্কটের। ডানহাতি এই পেসার লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন, ১৫ ইনিংসে ৪৬.৫০ গড়ে করেছেন ৪৬৫ রান।

 

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।

 

অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।