সর্বশেষ সংবাদ — পাতা ৪০৬
নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরকারকে বেরিয়ে আসার পরামর্শ দিয়ে ঢাকায় গেলেন সারজিস
ভারতের বিএসএফ কর্তৃক কুড়িগ্রাম সীমান্তের কাঁটাতারে ফেলানী হত্যাসহ বাংলাদেশ-ভারত সীমান্তে সকল বাংলাদেশি হত্যাকাণ্ডের বিচার আর্ন্তজাতিক আদালতে করার দাবিতে লং মার্চ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কুড়িগ্রাম জেলা শহরের কলেজমোড় থেকে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ গ্রামে ফেলানীর বাড়ি পর্যন্ত এ লং মার্চ কর্মসূচির আয়োজন ক...
নোয়াখালীতে ৪৩ লাখ ‘ফ্যামিলি কার্ড’ বাতিলের প্রতিবাদে বিক্ষোভ
৪৩ লাখ পরিবারের ‘ফ্যামিলি কার্ড’ বাতিল, টিসিবির ট্রাক সেল বন্ধ, এবং শতাধিক পণ্যে শুল্ককর আরোপের প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বসুরহাট পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বসুরহাট জিরো পয়েন...
টেকনাফে শিশুসহ ৩৮ রোহিঙ্গা উদ্ধার
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে রাখাইন রাজ্য থেকে পালিয়ে সাগরপথে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে অনুপ্রবেশের সময় ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৮ জন প্রাপ্তবয়স্ক নারী থাকলেও কোনো পুরুষ ছিল না। বুধবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া সাগরপথে তাদের উদ্ধার করে পুলিশ। বাহারছড়া পুলিশ তদন্ত ক...
দিনভর খোঁজাখুঁজি, ভোরে জমিতে মিলল শিশুর মরদেহ
বরিশালের গৌরনদীতে নিখোঁজ সাফওয়ান (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর ৬টার দিকে স্থানীয় একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাফওয়ান উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান শিকদারের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাফওয়ান ঢাকার বাসা থেকে দাদা বাড়ি বেড়াতে এসেছিল। বুধবার দুপুর ২টার দিকে স্থানীয়...
সীমান্তে লাশ ঝুললে কাঁটাতার অভিমুখে মার্চের ঘোষণা: সারজিস আলম
সীমান্তে আর কোনো লাশ ঝুলে থাকলে কাঁটাতার লক্ষ্য করে মার্চের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে ‘মার্চ ফর ফেলানী’র যাত্রা শুরুর আগে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সারজিস আলম বলেন, "আর যদি আমার কোনো ভাই বা বোন সীমান্তে কাঁটাতারের তারে লাশ হয়ে ঝুলে...
‘আ.লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের রক্তের ওপর দিয়ে করতে হবে’-হাসনাত আব্দুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের রক্তের ওপর দিয়ে তা করতে হবে। যারা ফ্যাসিস্ট এ দলটিকে পুনর্বাসনের জন্য তৎপর হচ্ছেন, তারা জাতীয় স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। জনগণ আপনাদের এই কর্মকাণ্ডকে ভালো চোখে দেখছে না। এ দেশে হয় ফ্যাসিবাদ থাকবে, না হয় আমরা থা...
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল, পুলিশের লাঠিচার্জ
ঢাকা প্রেস নিউজ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবিতে সাধারণ ছাত্র-জনতা বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি শুরু হয়। শিক্ষাভবনের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। তখন দু’পক্ষের মধ্যে ধাক্কাধ...
সংখ্যালঘু শিক্ষার্থীদের ওপর হামলা: প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিন্দা প্রকাশ
ঢাকা প্রেস নিউজ রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে সংখ্যালঘু শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সরকার এই ন্যক্কারজনক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের রাজনীতিতে নিষিদ্ধের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
ঢাকা প্রেস নিউজ বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন এই কমিশন নয় পৃষ্ঠার প্রতিবেদনটিতে নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৬টি বিষয়ে মোট ১৫০টি সুপারিশ পেশ করেছে। এর মধ্যে রয়েছে: ‘না’ ভোটের বিধান চালু করা। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়া। ৪০ শতাংশের কম ভোট...
পুলিশ সংস্কার কমিশনের র্যাব নিয়ে সুপারিশসমূহ
ঢাকা প্রেস নিউজ পুলিশ সংস্কার কমিশন র্যাবের অতীত কার্যক্রম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পর্যালোচনা করে এর প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়নের সুপারিশ করেছে। প্রতিবেদন জমা ও মানবাধিকার সংক্রান্ত প্রস্তাবনা.... বুধবার (১৫ জানুয়ারি), সফর রাজ হোসেনের নেতৃত্বাধীন কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়। এতে জ...
সীমান্ত হত্যার বিচারের দাবিতে কুড়িগ্রামে ‘মার্চ ফর ফেলানী’ পদযাত্রা
কুড়িগ্রাম জেলার সীমান্তে কিশোরী ফেলানী হত্যাকাণ্ডের বিচারসহ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের দাবিতে ‘মার্চ ফর ফেলানী’ পদযাত্রা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কুড়িগ্রামের কলেজ মোড় বিজয়স্তম্ভ থেকে এ কর্মসূচি শুরু হয়। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথভাবে এ পদযাত্রার আয়োজন করে। সীমান্তে হত্...
১৭ বছর পর মুক্তি পেলেন লুৎফুজ্জামান বাবর
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর পর আজ (১৬ জানুয়ারি) বৃহস্পতিবার কারামুক্ত হয়েছেন। সব মামলায় খালাস পাওয়ার পর আজ দুপুর ২টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আবু ইউসুফ ঢাকা প্রেস অনলাইন নিউজ প্রোর্টাল কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের রায়ের...
আজ পর্দা উঠছে বিপিএল চট্টগ্রাম পর্বের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ঘিরে উৎসবের আমেজ
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এখন সাজ সাজ রব,সংস্কারের ফলে স্টেডিয়ামের অনেক কিছুতেই এসেছে পরিবর্তন,স্থাপিত হয়েছে শহীদ আবু সাঈদ কর্নার,সব মিলিয়ে জহুর আহমদ স্টেডিয়াম যেন নতুন এক স্টেডিয়ামে পরিণত হয়েছে,তেমনই নতুন এক আবহে বিপিএলের চট্টগ্রাম পর্বের পর্দা উঠছে আজ। গত ৩০ ডিসেম্বর ঢাকায় যাত্রা শুরু করা এবারের বিপিএল সিলেট ঘুরে এসেছে চট্টগ্রামে,আজ দুপুর দে...
আর্কা ফ্যাশন উইকের তৃতীয় আসর
আর্কা ফ্যাশন উইকের তৃতীয় আসর বসছে রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে চার দিনের এই আয়োজন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আয়োজনটির বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার; মডেল, কোরিওগ্রাফার ও আয়োজক কমিটির সদস্য আজরা মাহমু...
কর্ণফুলীতে ম্যাজিস্ট্রেটের জব্দ করা দুই এস্কেভেটর চুরি,,
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক জব্দ করা দুটি এস্কেভেটর চুরি হয়ে গেছে। আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের এ দুটি এস্কেভেটরের চুরির ঘটনায় পুরো উপজেলায় আলোচনার ঝড় উঠেছে। জিম্মাদার শিকলবাহা ইউনিয়নের ইউপি সদস্য মো. আসাদুজ্জামান কায়ছার থানায় চুরির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং পুলিশ এ ঘটন...
উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমা নীলপদ্ম
জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৫ জানুয়ারি, বুধবার প্রাপ্তবয়স্কদের সিনেমা ‘নীলপদ্ম’ দেখানো হয়। আলোচিত অভিনেত্রী রুনা খান অভিনীত এ সিনেমা জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় দেখানো হয়। দৌলতদিয়া যৌনপল্লির যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় এবং অধিকারের আখ্যান নিয়ে প্রায় দুই বছর গবেষণা করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। গবেষণার বিষয়...
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৭শ’ মেট্রিক টন চাল সংগ্রহ হলেও ধান সংগ্রহ হয়নি এক ছটাকো
যেখানে খোলা বাজারের চেয়ে সরকারি খাদ্য গুদামে ধানের দাম কম। সেখানে সরকারি খাদ্য গুদামে ধান দিতে গেলে কৃষকের নানা হয়রানির শিকার হতে হচ্ছে। যে কারণে প্রান্তিক কৃষকের অভিযোগের অজুহাতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান ঝুলে গেছে। এ ক্ষেত্রে অটো রাইস মিলই এখন কৃষকদের একমাত্র ভরসা। তবে অটো রাইস মিল চালু থাকলেও সকাল হাসকিং চাতালের ব্যব...
সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের দাবিতে আগামীকাল কুড়িগ্রামে ‘মার্চ ফর ফেলানী’
সীমানা থেকে রাষ্ট্রীয় পর্যায়ে বৈঠক এবং আশ্বাসের পরেও বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক নিরস্ত্র বাংলাদেশিদের গুলি করে হত্যার ঘটনা থামছে না। বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা ‘শূন্যের কোঠায়’ নামিয়ে আনার প্রতিশ্রুতি একের পর এক হত্যাকাণ্ডে অসার প্রমাণ হচ্ছে। সীমান্তে সব হত্যাকাণ্ডের বিচার এবং সীমান্তহত্যা বন্ধের দাবিতে ‘মার...






























