বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১২:৩০:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

নোয়াখালীতে ৪৩ লাখ ‘ফ্যামিলি কার্ড’ বাতিলের প্রতিবাদে বিক্ষোভ

নোয়াখালীতে ৪৩ লাখ ‘ফ্যামিলি কার্ড’ বাতিলের প্রতিবাদে বিক্ষোভ

ঢাকা প্রেস,নোয়াখালী প্রতিনিধি:-

 

৪৩ লাখ পরিবারের ‘ফ্যামিলি কার্ড’ বাতিল, টিসিবির ট্রাক সেল বন্ধ, এবং শতাধিক পণ্যে শুল্ককর আরোপের প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।
 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বসুরহাট পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বসুরহাট জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে পরিণত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেএসডি স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া এবং সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী।


বক্তারা ৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল, টিসিবির ট্রাক সেল বন্ধ এবং শতাধিক পণ্যে শুল্ককর আরোপের কঠোর সমালোচনা করেন। তাঁরা শ্রমজীবী মানুষের জন্য রেশন এবং ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি জানান। পাশাপাশি কোম্পানীগঞ্জের মুছারপুরে নদীভাঙন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


জেএসডি সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, মুছারপুর থেকে বসুরহাটে সমাবেশে আসার পথে বিএনপি কর্মীরা জেএসডির চারটি বাস আটকে রাখে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় নেতাদের কাছে বিচার দাবি করেন।


সমাবেশে জেএসডি স্থায়ী কমিটির সদস্য সিরাজ মিয়া, কামাল উদ্দিন পাটোয়ারীকে নোয়াখালী-৫ আসনে জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।


সমাবেশে উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক, নোয়াখালী জেলা সভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি মো. আলাউদ্দিন, কাজল হাজারী, সাধারণ সম্পাদক নূর রহমান, যুগ্ম সম্পাদক মো. সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রশিদ আল মামুন, প্রচার সম্পাদক মজিবুর রহমান রুবেল এবং সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন প্রমুখ।