বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১২:২৯:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৫৭ জন বাংলাদেশি

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৫৭ জন বাংলাদেশি

ঢাকা প্রেস নিউজ

 

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় আরও ৫৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা এসে পৌঁছান।
 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, লেবাননের যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া এবং দেশে ফিরতে আগ্রহী ৫৭ জন বাংলাদেশি নাগরিককে কাতার এয়ারওয়েজের কিউআর ৬৪০ ফ্লাইটে সম্পূর্ণ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিমানটি সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকায় অবতরণ করে।
 

এ উদ্যোগ বাস্তবায়নে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস (বৈরুত), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে কাজ করেছে।
 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত লেবানন থেকে মোট ১৮টি ফ্লাইটের মাধ্যমে ১ হাজার ১৯৯ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
 

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের সরকার নিজ খরচে ফেরানোর ব্যবস্থা করছে। বৈরুতের বাংলাদেশ দূতাবাস তাদের নিরাপদ প্রত্যাবর্তন এবং সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।