সর্বশেষ সংবাদ — পাতা ১৪৬
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, শিশুসহ একাধিক হতাহত
আফগানিস্তানের বিভিন্ন এলাকায় ‘উগ্রবাদী’ লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির দাবি, সাম্প্রতিক আত্মঘাতী হামলার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে আফগানিস্তান বলছে, হামলায় নারী ও শিশুসহ একাধিক বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। রোববার ইসলামাবাদ থেকে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানের সাতটি স্থ...
মুরাদনগরে প্রবাসী স্বামীর ঘরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত রুমা আক্তার (৩২) ওই গ্রামের ওমানপ্রবাসী সুমন মিয়ার স্ত্রী এবং চার সন্তানের জননী। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিজ ঘর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। স্বজনরা দ্রুত দেবিদ্বার উ...
মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়। রাতের প্রথম প্রহরে উপজেলা...
মুরাদনগরে গ্যাসসংকটপূর্ণ এলাকায় সুলভমূল্যে ফ্রেশ গ্যাসের বিশেষ ক্যাম্পেইন
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: মাহে রমজানকে সামনে রেখে জ্বালানি সংকটে বিপর্যস্ত সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে কুমিল্লার মুরাদনগরের গ্যাসসংকটপূর্ণ এলাকায় ন্যায্যমূল্যে একদিনের বিশেষ এলপিজি সিলিন্ডার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রান্নার গ্যাসের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামের মধ্যে জনবান্ধব এই উদ্যোগ গ্রহণ করে মেঘনা ফ্রেশ এলপিজি (ফ্রেশ গ্য...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলবে বিদ্যমান প্রক্রিয়াতেই: চিফ প্রসিকিউটর
জুলাই হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেভাবে পরিচালিত হচ্ছে, সেভাবেই তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে বর্তমান বিএনপি সরকারের কাছ থেকেও ‘গ্রিন সিগন্যাল’ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকা...
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, ব্যস্ত দ্বিতীয় কর্মদিবস
দ্বিতীয় দিনের মতো কার্যালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই একাধিক বৈঠকের মধ্য দিয়ে তাঁর কর্মদিবস শুরু হয়। সকালে প্রধানমন্ত্রী তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নৌবাহিন...
আজ থেকে ছুটি শুরু, স্কুল বন্ধ থাকবে ৩৬ দিন
পবিত্র রমজান ও অন্যান্য দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি। এটি চলবে ২৬ মার্চ পর্যন্ত। মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট ৩৬ দিন ছুটি থাকবে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২০২৫ সালের ৩০ ডিসেম্ব...
অর্থনীতিতে স্বস্তি আনার চাপে নতুন সরকার
বিএনপির নেতৃত্বাধীন সরকার কাজ শুরু করেছে। দায়িত্ব গ্রহণের সময় নতুন সরকার এমন একটি অর্থনীতি পেয়েছে, যেখানে বহুমুখী অস্বস্তি ও চাপ রয়েছে। বিভিন্ন সংকট থেকে উত্তরণের চ্যালেঞ্জ রয়েছে। নতুন সরকারের ওপর সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা সচল করার বড় দায়িত্ব পড়েছে। দীর্ঘ অস্থিরতায় বিনিয়োগ কমেছে। থমকে আছে কর্মসংস্থান। বেড়েছে মূল্যস্ফীতি। অনেকের প...
ছয় মাস পর মন্ত্রীদের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী
আগামী ছয় মাসের কাজের অগ্রগতি বিবেচনায় নিয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে কোনো গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট মন্ত্রীকে সরিয়ে দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গতকাল বুধবার বেলা ৩টায় অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকের পর সচিবদের সঙ্গে সভা করেন তারেক র...
রহমতের মাস রমজান শুরু
পশ্চিম আকাশে গতকাল ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে মুমিনের দুয়ারে হাজির হয়েছে দয়াময় আল্লাহতায়ালার রহমত, বরকত ও মাগফেরাতের অশেষ ফল্গুধারা। তারাবির নামাজ ও সাহ্রির প্রস্তুতির মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের রোজার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আত্মশুদ্ধি, আত্ম-সংশোধন, আত্ম-উন্নয়ন ও ত্যাগ-তিতিক্ষার মহিমায় ভাস্বর এই মাসে প্রতি...
পাবনায় লেবুর কেজি ২০০ টাকা
পাবনা জেলার নয়টি উপজেলার সর্বত্র পবিত্র মাহে রমজান শুরু হতে না হতেই অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রমজান। এর আগেই ইফতারের অন্যতম প্রধান অনুষঙ্গ লেবুর দাম সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বর্তমানে পাবনা জেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি লেবু ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষো...
মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই: জামায়াত আমির
ভিন্নমত দমন নয়- স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি— এমন মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই। বৃহস্পতিবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে জামায়াত আমির বলেন, মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই। ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান...
খেজুর ও ব্রয়লার মুরগির দাম চড়া শসা, বেগুন দেড়শ টাকা ছুঁয়েছে
পবিত্র রমজান মাসের শুরুতেই কয়েকটি নিত্যপণ্যের বাজার অস্থির হয়েছে। গত তিন দিনের ব্যবধানে ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুর, প্রোটিনের উৎস ব্রয়লার মুরগি ও কয়েকটি সবজির দাম কয়েক দফা বেড়েছে। গতকাল বুধবার রাজধানীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়। ভোক্তা-সংশ্লিষ্টদের অভিযোগ, নতুন সরকারের প্রথম দিনই বাজার নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি থাকলেও ব্যবসায়ীরা তো...
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশে ফিরে গত বছরে ২৫ ডিসেম্বর আমি বলেছিলাম, দেশ এবং জনগণের জন্য “আই হ্যাভ এ প্ল্যান”। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্নস্থানে ঘুরে আমার ‘প্ল্যান-পরিকল্পনা’র অনেক কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আপনারা স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দা...
নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে তালা ভেঙে বিক্ষোভ, আটক ৫
আজিজুর রহমান, নোয়াখালী: নোয়াখালীর মাইজদীতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষোভ করেছেন যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের টাউন হল মোড় এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল দিকে প্রায় ৩০-৩৫ জন নেতা-কর্মী ক...
জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
জুলাই জাতীয় সনদকে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে ওই সনদের কার্যকারিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে। বুধবার জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদ...
স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় গড়ে তোলাই তাঁর প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়মের সুযোগ থাকবে না। কারও চাপের কাছে নতি স্বীকার করা হবে না।...
মুক্তিযুদ্ধ ও চব্বিশ পরস্পরবিরোধী নয়: আমির খসরু
মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থান একে অপরের সঙ্গে সাংঘর্ষিক নয় বলে মন্তব্য করেছেন নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মুক্তিযুদ্ধ দেশের জন্মের সংগ্রাম, আর চব্বিশের গণঅভ্যুত্থান স্বৈরাচার পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লড়াই—দুটিরই নিজস্ব গুরুত্ব ও মূল্যবোধ রয়েছে। মন্ত্রী হিসেবে শপথ ন...






























