সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলবে বিদ্যমান প্রক্রিয়াতেই: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলবে বিদ্যমান প্রক্রিয়াতেই: চিফ প্রসিকিউটর

জুলাই হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেভাবে পরিচালিত হচ্ছে, সেভাবেই তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে বর্তমান বিএনপি সরকারের কাছ থেকেও ‘গ্রিন সিগন্যাল’ পাওয়া গেছে।
 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
 

এদিন মামলাটিতে অভিযুক্ত সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট সাতজনের বিরুদ্ধে সাক্ষ্য দেন মিরপুর এলাকার শহীদ ফজলে রাব্বির বাবা এবং শহীদ তানহার বাবা। তারা আদালতে তাদের সন্তানদের নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরেন।
 

সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর বিচারিক প্যানেলে। এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের একটি মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করেন। পাশাপাশি গাজীপুরে গুম করে হত্যার আরেকটি মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে আগামী ২ মার্চ।