শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০১:০৭:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

থানচিতে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে কিশোর শ্রমিক নিহত

থানচিতে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে কিশোর শ্রমিক নিহত

বান্দরবান প্রতিনিধি:

 

বান্দরবানের থানচি উপজেলায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় কাদের চৌধুরী (প্রায় ১৫) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে থানচি বাসস্ট্যান্ড এলাকার একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাদের চৌধুরী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের খাগরিয়া গ্রামের বাসিন্দা এবং কুদ্দুস চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহিন্দ্রা গাড়িতে বাতাস দেওয়ার সময় হঠাৎ কম্প্রেসারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে কাদের গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যন্ত্রে অতিরিক্ত চাপ সৃষ্টির কারণে বিস্ফোরণটি ঘটেছে।