বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫০:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। 

 

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেডের শ্রমিকরা সড়কে অবস্থান নিলে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ২টা) অবরোধ অব্যাহত রয়েছে।

 

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ গত ১০ মার্চ ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের কথা দিলেও তা বাস্তবায়ন করেনি। লিপি আক্তার নামে সুইং সেকশনের এক কর্মী জানান, ঈদ সামনে রেখে কেনাকাটার চাপ থাকলেও বেতন-বোনাস নিয়ে ম্যানেজমেন্ট কোনো সদুত্তর দিচ্ছে না। এমনকি কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) আজ কর্মস্থলে অনুপস্থিত থাকায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে।

 

কাটিং সেকশনের শ্রমিক শান্ত বলেন, দীর্ঘ তিন বছর ধরে এখানে কাজ করছি। গত কয়েক মাস ধরে বেতন নিয়ে ঝামেলা চলছে। এখন ঈদ ঘনিয়ে এলেও মালিকপক্ষ আমাদের পাওনা বুঝিয়ে দিচ্ছে না। পরিবার নিয়ে আমরা কীভাবে বাড়ি যাব?

 

শ্রমিকদের দাবি, এর আগেও বারবার আন্দোলনের মাধ্যমে তাদের পাওনা আদায় করতে হয়েছে।

 

মহাসড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী পরিবহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে সেনাবাহিনী, ভালুকা থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল জানান, শ্রমিকদের দাবির বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। এদিকে শেফার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান আশ্বস্ত করেছেন যে, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে এবং আগামী বৃহস্পতিবারের মধ্যেই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।