বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৬:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফেসবুকে বিদায়ী স্ট্যাটাস দিয়ে না ফেরার দেশে যশোরের মুন্না

ফেসবুকে বিদায়ী স্ট্যাটাস দিয়ে না ফেরার দেশে যশোরের মুন্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রেস:



যশোরের কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন অঙ্গনের পরিচিত মুখ মুন্না আর নেই। বুধবার (১১ মার্চ) ভোরে ঢাকার আরামবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের দাবি, তার মৃত্যু রহস্যজনক।

 

 

জানা যায়, মুন্না একসময় যশোরের স্থানীয় দৈনিক গ্রামের কাগজ পত্রিকার কম্পিউটার বিভাগে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি ঢাকায় চলে যান এবং গত কয়েক বছর ধরে আরামবাগ এলাকার একটি কম্পিউটার ডিজাইন প্রতিষ্ঠানে কাজ করছিলেন।
 

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ভোরে আরামবাগের ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুন্নার মরদেহ পাওয়া যায়। মৃত্যুর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিদায়ী স্ট্যাটাসও দেন।
 

নিহতের পরিবার জানায়, সেহরির সময়ও মুন্না তার মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তখন তার আচরণ ছিল একেবারেই স্বাভাবিক। এমনকি আগামী শনিবার তার যশোরে ফেরার পরিকল্পনাও ছিল।
 

মুন্নার বাবা যশোর থেকে জানান, সেহরির সময় যার আচরণ স্বাভাবিক ছিল, তার কয়েক ঘণ্টার মধ্যেই এমন মৃত্যু পরিবার কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাদের সন্দেহ, এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা রহস্য থাকতে পারে।
 

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।