প্রকাশকালঃ ২ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৫৫ সময়

হবিগঞ্জের মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম সানিউল হককে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে এ কে এম সানিউল হককে মাধবপুর সার্কেল থেকে হাইওয়ে পুলিশে পদায়নের কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে তার বদলির খবরে মাধবপুর ও চুনারুঘাট থানায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে স্থানীয়ভাবে আলোচনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ সদস্য জানান, বদলির বিষয়টি জানার পর তাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
তবে এ কে এম সানিউল হকের দায়িত্ব পালন কিংবা বদলির বিষয়ে কোনো অভিযোগ বা কারণ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন কর্মস্থলে যোগদানের পর মাধবপুর-চুনারুঘাট সার্কেলে এ কে এম সানিউল হকের দায়িত্বের অবসান হবে।