প্রকাশকালঃ ১ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:০০ সময়

মো: আমিনুল ইসলাম:
জামালপুর জেলার কৃতীসন্তান, নবীন গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনির আজ (০১/০৯/২০২৬) শুভ জন্মদিন। এই বিশেষ দিনে বাবা-মায়ের কোলজুড়ে পৃথিবীতে এসেছিলেন প্রতিভাবান এই শিল্পী। জন্মদিন উপলক্ষে পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের মাঝে বিরাজ করছে আনন্দের আবহ।
জহুরুল ইসলাম জনির জন্মদিন উপলক্ষে তাঁর সহধর্মিণী এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি দেশবাসীর কাছে তাঁর স্বামীর জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি বাংলাদেশের প্রকৃতি, মানুষ ও মাটিকে উপজীব্য করে জহুরুল ইসলাম জনি যেন সুস্থ ও স্বাভাবিকভাবে আরও দীর্ঘদিন গান লিখতে ও সুর করতে পারেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে জহুরুল ইসলাম জনির সহধর্মিণী বলেন, জন্মদিনের দিনটি তিনি বরাবরই ভিন্নভাবে উদযাপন করতে পছন্দ করেন। দিনের শুরুতে ভোরবেলায় গোরস্থানে গিয়ে আপনজনদের কবর জিয়ারত ও তাঁদের জন্য দোয়া করবেন তিনি। এরপর দুপুরে একটি এতিমখানায় এতিম শিশুদের সঙ্গে খাবার খাবেন এবং তাদের সঙ্গে দোয়ায় অংশ নেবেন। পরে তিনি বাসায় ফিরবেন।
স্বামীর ব্যক্তিত্ব সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেন, “আমি তাঁর সহধর্মিণী বলে বলছি না, গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনি ব্যক্তি জীবনে অত্যন্ত সাদা মনের একজন মানুষ। পানির মতোই সহজ-সরল তাঁর জীবনযাপন ও আচরণ। মানুষের প্রতি তাঁর ভালোবাসা এবং দেশের প্রকৃতি ও মানুষের প্রতি তাঁর টান তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।”
তিনি আরও বলেন, “এই অসাধারণ মানুষটি শুধু আমার কাছে নয়, সবার কাছে ভালোবাসা ও শ্রদ্ধার মানুষ হয়ে আজীবন বেঁচে থাকুক—এটাই আমার প্রত্যাশা। তাঁর সুস্থতা, দীর্ঘায়ু এবং সৃজনশীল পথচলার জন্য দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চাই।”
জন্মদিনে গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনির জন্য শুভকামনা জানিয়েছেন তাঁর পরিবার, বন্ধু, সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা। তাঁদের প্রত্যাশা, সৃষ্টিশীলতার পথে তিনি আরও বহুদূর এগিয়ে যাবেন এবং তাঁর গান ও সুরের মাধ্যমে বাংলাদেশের প্রকৃতি, মানুষ ও জীবনের গল্প তুলে ধরবেন।