সর্বাধিক পঠিত সংবাদ — পাতা ৮৫৪
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২টি ঝুটের গোডাউন পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী মেট্রো থানার দেওয়ালিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দেওয়ালিয়া বাড়ি এলাকার বাচ্চু মিয়ার পলি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা...
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ব্রিফিংয়ে হামে শিশু মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, “এই ঘটনা আমাদের দেখিয়েছে, দায়িত্বহীনতার কারণে ভবিষ্যতে রাষ্ট্রকে কত বড় মূল্য দিত...
জিয়ার মৃত্যুবার্ষিকীতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালনে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে— ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশ...
ফারাক্কা ইস্যুতে প্রমাণ হবে বাংলাদেশ-ভারত সম্পর্ক
রাজধানীতে ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় থাকবে কি না, তার বড় পরীক্ষা হবে ফারাক্কা চুক্তি নবায়নের মাধ্যমে। তিনি মনে করেন, চলতি বছর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়নে ভারতেরই এগিয়ে আসা উচিত। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলন...
মাদারগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়
আলমগীর হোসাইন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে মাদারগঞ্জ মডেল থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।...
জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম
গাইবান্ধা প্রতিনিধি আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সা...
শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ল ৮৪৮ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (প্রথম পর্যায়) প্রকল্পের ব্যয় তৃতীয় দফায় সংশোধন করে আরও ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা বাড়ানো হয়েছে। এতে প্রকল্পটির মোট ব্যয় দাঁড়িয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকা। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে আগামী বছরের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কম...
গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসকের এক লাখ টাকার সহায়তা
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মানববন্ধন চলাকালে গুলিবিদ্ধ হয়ে আহত স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমের চিকিৎসার জন্য এক লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। শনিবার রাতে তিনি ইথানের কাঁটাবিল এলাকার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের হাতে সহায়তার অর্থ তুলে দেন। এ সময় তিনি আহত শিক্ষার্থ...
ঈদুল আজহায় লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল...
গোপালগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
গোপালগঞ্জ প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদারের লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। বুধবার (১৩ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসক আরিফ-উজ-জামান সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূ...
ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল অফিস ও চিফ প্রসিকিউটরের কার্যালয়ের পদক্ষেপ
সম্প্রতি ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল অফিস ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ের গৃহীত পদক্ষেপ দেশের আইন-আদালত অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে। অ্যাটর্নি জেনারেল অফিসের আইন কর্মকর্তারাই সুপ্রিম কোর্ট কেন্দ্রীক বিচারব্যবস্থায় রাষ্ট্রের প্রতিনিধিত্ব নিশ্চিত করেন। স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি মুক্ত একটি অ্যাটর্নি জে...
বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, জিজ্ঞাসাবাদে পুলিশ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের কাফকো সেন্টার সংলগ্ন বন্দর বাজার থেকে জাল নোট লেনদেনের অভিযোগে মো. ফারুক (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার পশ্চিম মানিকপাঠান এলাকার বাসিন্দা। তার পিতা মো. বাশার। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এএসআই জোনায়েদের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত অভিযানে তাকে...
২৫ মার্চ থেকে ১০ এপ্রিলের বীরত্বগাথা নতুন প্রজন্মকে জানানোর আহ্বান তথ্য মন্ত্রীর
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৫শে মার্চ থেকে ১০ই এপ্রিল পর্যন্ত সময়ের যে বীরত্বগাথা ও নেতৃত্বের ইতিহাস রয়েছে, তা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন। মন্ত্রী বলেন, ইতিহাস স্বয়ম্ভু। এটি নিজের বিবর্তনের ধারায় জন্ম নেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধকালীন নেতৃত্ব এক অবিনাশী সত্য।...
ওয়াজ শেষে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ডাকাতের কবলে পড়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি। রোববার দিবাগত রাতে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাঁর কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি বলে তিনি জানিয়েছেন। ঘটনার পরপরই ফেসবুক লাইভে এসে নিজের অভিজ্ঞতার কথা জানান রফিকুল ইসলাম মাদানি। এ...
চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা প্রেস ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রোববার রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। সফরকালে জাপানের প্রধানমন্ত্...
সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম: জাতীয় সংসদে উত্থাপিত ‘ভোগদখলের অধিকার সংরক্ষণপূর্বক দান’ বা Right of Usufruct সংক্রান্ত বিধান ইসলামী হেবা আইনের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন আল-জামিয়াতুল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মুহতামিম ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (কওমি মাদরাসা শিক্ষা বোর্ড)-এর সভাপতি আল্লামা মুফতি একরাম...
ঈদুল আজহা উপলক্ষে চার কয়েদির সাজা মওকুফ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চার কয়েদিকে মুক্তির আদেশ দিয়েছে সরকার। আজ রবিবার কারা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকার চারজন বন্দির সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছে। খুব শিগগিরই তাদের মুক্তি দেওয়া হবে। সাজা মওকুফ পাওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার; খুলনা জেলা...
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির ঘটনার পর পাল্টা প্রতিক্রিয়া জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই ঘটনার বিস্তারিত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাট...






























