বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:০০:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

 

ব্রিফিংয়ে হামে শিশু মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, “এই ঘটনা আমাদের দেখিয়েছে, দায়িত্বহীনতার কারণে ভবিষ্যতে রাষ্ট্রকে কত বড় মূল্য দিতে হতে পারে।”

 

তিনি আরও জানান, রাজধানীতে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ঢাকার ২৫টি স্থানে ইতোমধ্যে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

খাল খনন কর্মসূচি নিয়ে মন্ত্রী বলেন, আগামী ১৮০ দিনের মধ্যে ১ হাজার ২০০ কিলোমিটার খাল খনন শেষ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী পাঁচ বছরে মোট ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রসঙ্গে তিনি জানান, আসন্ন বাজেটে এ খাতে ৩ লাখ ৫৯৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

 

গণমাধ্যম প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যম ব্যবস্থাপনায় বর্তমানে কিছু বিশৃঙ্খলা রয়েছে। এটি শৃঙ্খলার মধ্যে আনতে একটি কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। জুনের মধ্যে পর্যালোচনা কমিটি গঠন এবং জুলাইয়ের মধ্যে কমিশনের জন্য খসড়া প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।

 

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।