সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৮:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গাজীপুরে ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৩

গাজীপুরে ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৩

গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় দ্রুতগতির ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী থেকে জয়দেবপুরের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। ধীরাশ্রম এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
 

ওসি আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত তিনজনই পুরুষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা অটোরিকশাটির যাত্রী ছিলেন।
 

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।