বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:২৭:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফারাক্কা ইস্যুতে প্রমাণ হবে বাংলাদেশ-ভারত সম্পর্ক

ফারাক্কা ইস্যুতে প্রমাণ হবে বাংলাদেশ-ভারত সম্পর্ক

রাজধানীতে ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় থাকবে কি না, তার বড় পরীক্ষা হবে ফারাক্কা চুক্তি নবায়নের মাধ্যমে। তিনি মনে করেন, চলতি বছর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়নে ভারতেরই এগিয়ে আসা উচিত।

 

 

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ন রেখেই ফারাক্কা ব্যারাজ চুক্তি নবায়ন করা হবে।

 

দ্ধান্তকে স্বাগত জানিয়ে একে “ঐতিহাসিক সিদ্ধান্ত” বলে উল্লেখ করেন। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনতার চেতনায় বিশ্বাসী এবং দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

 

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পানি ও পরিবেশ সংকটের পাশাপাশি সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশে উগ্র সাম্প্রদায়িকতার বিস্তার উদ্বেগজনক হয়ে উঠছে এবং এটি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

 

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বিএনপি আগ্রহী, তবে কোনো ধরনের আধিপত্য বা দাসত্ব মেনে নেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দিচ্ছেন।

 

ফারাক্কা লংমার্চ দিবসের তাৎপর্য তুলে ধরতে আয়োজিত এই সভায় বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি পানি ও পরিবেশ বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের নদী ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।