মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৫:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঈদুল আজহা উপলক্ষে চার কয়েদির সাজা মওকুফ

ঈদুল আজহা উপলক্ষে চার কয়েদির সাজা মওকুফ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চার কয়েদিকে মুক্তির আদেশ দিয়েছে সরকার। আজ রবিবার কারা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

 

এতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকার চারজন বন্দির সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছে। খুব শিগগিরই তাদের মুক্তি দেওয়া হবে।

 

সাজা মওকুফ পাওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার; খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ; রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারে কয়েদি আব্দুল মালেক।