সর্বাধিক পঠিত সংবাদ — পাতা ৮০০
ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের
ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে যাওয়া এবং সেগুলো সেখানে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, রাশিয়া এর আগে ২০১৫ সালে ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিয়ে এসেছিল এবং যদি প্রয়োজন হয় তাহলে এবারও তারা ইউরেনিয়াম নিয়ে আসতে প্রস্তুত। পুতিন আরও জানিয়েছেন, বর্তমান যুদ্ধের সব পক্ষ সম্মত...
উল্টোপথে আসা ট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ নিহত ২
রাজধানীর যাত্রাবাড়ীর কাঁচাবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের নামপরিচয় জানা যায়নি। তাদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। কয়েকজন পথচারী জানান, রাতে উল্টোদিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক ব্যাটারিচালিত একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশাচালক ও আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্...
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের কোনো প্রস্তুতি ছিল না
স্বাস্থ্য খাতে এক আকস্মিক ও উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হঠাৎ করেই দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সংক্রামক ব্যাধি হাম। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সরকারের যথাযথ প্রস্তুতির অভাব ছিল বলে প্রকাশ্যেই স্বীকার করে নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জাতীয় শিশু হাসপাতালে বর্ত...
লটারি বাদ দিয়ে আবার ভর্তি পরীক্ষার দিকে যেতে চায় সরকার
শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাদ দিয়ে আবার পরীক্ষার দিকে যেতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে 'নির্বাচনী ইশতিহারের আলোকে আগামী দিনের শিক্ষাখাত' শীর্ষক সেমিনারে এ কথা জানিয়েছেন তিনি। এর আগে, গতকাল রোববার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে দেশের শিক্ষাপ্রতিষ্ঠা...
হাদি আমাদের মাথা নত না করার মন্ত্র দিয়ে গেছেন: প্রধান উপদেষ্টা
শরীফ ওসমান হাদির জানাজার আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “হাদির মন্ত্র ছিল—বল বীর, চিরউন্নত মম শির। তিনি আমাদের মাথা নত না করার শিক্ষা দিয়ে গেছেন। এই মন্ত্র আমাদের অন্তরে চিরকাল থাকবে।” শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার আগে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, “লক্ষ লক্ষ মানুষ হাদির কথা শোনার জন্য এখানে এসে...
শ্যামনগরে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই জলদস্যু আটক
সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয়দের সহায়তায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই জলদস্যুকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে সুন্দরবনসংলগ্ন গাবুরা ইউনিয়নের ২ নম্বর গাবুরা খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—খুলনার কয়রা উপজেলার ইমানপাড়া গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে বিল্লাল হোসেন (৩৩) এবং দাকোপ উপজেলার জয়নগর গ্রামের মৃত জয়নাল গাজীর ছেল...
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বাসস ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উ...
পটিয়ায় ৩ কোটি টাকার ইয়াবাসহ ৬ বাইকার আটক
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় এক লাখ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করেছে র্যাব-৭। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলও জব্দ করা হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে সুলতান হোটেলের সামনে অস্থা...
ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ঢাকা ও বেইজিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে ১৩টি সমঝোতা স্মারক (MoU) এবং ২টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, শিক্ষা, প্রযুক্তি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতকে কেন্দ্র করে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে বলে জানানো হয়েছে। চ...
চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ
চীনের ব্যবসায়ীদের উদ্দেশে আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। একই সঙ্গে তিনি চীনা কোম্পানিগুলোকে বাংলাদ...
গ্রাহক ফেরাতে ইসলামী ব্যাংকের বিশেষ ছাড়
নির্দিষ্ট কিছু সঞ্চয় হিসাব মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বন্ধ করে আর্থিক ক্ষতির মুখে পড়া গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সম্প্রতি ব্যাংকটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জুন থেকে ২২ জুন ২০২৬ সময়কালে যেসব গ্রাহক তাদের MTDRA, MSB, MMPDS এবং MSSA হিসাব প্রি-ম...
অক্সফোর্ডের সেমিনারে হাসনাত-সাদিককে দেখে শিক্ষার্থীদের কড়তালি
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে আয়োজিত একটি বিশেষ প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে আয়োজিত ওই আন্তর্জাতিক আলোচনায় তাঁরা মূল বক্তা হিসেবে অংশ...
কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে কক্সবাজারে যান তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি সকাল...
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভায় অংশগ্রহণ করেন ব...
যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি
যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের যমুনা সেতু এলাকা থেকে রসুলপুর পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। শনিবার সকালে সেতুর ওপর ও আশপাশের এলাকায় বিভিন্ন যানবাহন বিকল হয়ে পড়ায় এ যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এতে...
বিশেষ আদালতে ৫-৭ দিনের মধ্যেই রামিসা হত্যার বিচার
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চূড়ান্ত অভিযোগপত্র আজ রোববার আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি জানান, বিশেষ আদালতে এ মামলার বিচার কার্যক্রম ৫ থেকে ৭ দিনের মধ্যেই শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে বিচার প্রক্রিয়া সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারাধীন বলেও তিনি উল্লেখ করেন। এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্...
জলবায়ু সংকটে বিপন্ন কৃষি
বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ এবং এ দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল ভিত্তিই হলো ধান চাষ। তবে সামপ্রতিক বছরগুলোতে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব পড়েছে বাংলাদেশের কৃষি খাতে। প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা এবং ঋতু পরিবর্তনের খামখেয়ালিপনায় প্রতি মৌসুমে দেশের প্রধান দুটি ধানের ফসল বোরো ও আমন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আকস্মিক বন্যা, পা...
বিশ্ববাজারে কমল তেলের দাম
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানে হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার সুযোগ দিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি কমে গেছে। মঙ্গলবার (১৯ মে) এশিয়ার বাজারে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টার...






























