মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৭:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গ্রাহক ফেরাতে ইসলামী ব্যাংকের বিশেষ ছাড়

গ্রাহক ফেরাতে ইসলামী ব্যাংকের বিশেষ ছাড়

নির্দিষ্ট কিছু সঞ্চয় হিসাব মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বন্ধ করে আর্থিক ক্ষতির মুখে পড়া গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

 

সম্প্রতি ব্যাংকটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জুন থেকে ২২ জুন ২০২৬ সময়কালে যেসব গ্রাহক তাদের MTDRA, MSB, MMPDS এবং MSSA হিসাব প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করেছেন এবং এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, তারা এ সুবিধার আওতায় আসবেন।

 

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত গ্রাহকরা আগামী ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্ট হিসাব পুনরায় চালু করলে সব ধরনের চার্জ ও খরচ মওকুফ করা হবে। পাশাপাশি হিসাবগুলোকে নিয়মিত বা চলমান হিসাব হিসেবে বিবেচনা করা হবে।

 

এই বিশেষ সুবিধা গ্রহণে আগ্রহী গ্রাহকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিজ নিজ শাখার সঙ্গে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ইসলামী ব্যাংক।