সর্বাধিক পঠিত সংবাদ — পাতা ৭৮৩
কুমিল্লার বাঙ্গরা বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে শ্রীকাইলে সমাবেশ অনুষ্ঠিত
আবুল কালাম আজাদ ভূঁইয়াঃ- কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাকে পৃথক উপজেলা বাস্তবায়নের দাবিতে সমাবেশ করা হয়েছে। শনিবার বিকেলে শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার এর সভাপতিত্বে বাঙ্গরা বাজার উপজেলা বাস্তবায়নের দাবিতে জনসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও স...
গাইবান্ধায় হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি
সিরাজুল ইসলাম রতন ,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া এলাকায় পরিচ্ছন্নতা কর্মী হীরালাল বাঁশফোড়ের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) দুপুরে কাঁচারি বাজারে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও বাঁশফোড় কল্যাণ পরিষদের জেলা শাখার...
পটিয়ায় মুজাফফরাবাদ গণহত্যা দিবস পালিত
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার মুজাফফরাবাদ গ্রামে ১৯৭১ সালের নৃশংস হত্যাযজ্ঞের স্মরণে মুজাফফরাবাদ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, ১৯৭১ সালের ৩ মে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা চারদিক থেকে হামলা চা...
সংসদে প্রধানমন্ত্রীর যে কথা শুনে হাসি আটকে রাখতে পারলেন না হাসনাত
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি মন্তব্যকে ঘিরে হালকা হাস্যরসের পরিবেশ তৈরি হয়েছে। ফ্যামিলি কার্ড সংক্রান্ত বক্তব্যের সময় বিরোধী দলের প্রশ্নকর্তার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উত্তর শুনে খুশিতে হাসি আটকে রাখতে পারেননি হাসনাত, যা মুহূর্তেই নজর কাড়ে সংসদের উপস্থিত সদস্যদের। প্রধানমন্ত্রী তারেক রহমান হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে...
বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা
আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলার দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে স্কুলড্রেস, স্কুলব্যাগ ও জুতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ ব্যবস্থাপনায় এই কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ...
সরকারের প্রথম একনেক সভা মুলতবির ১৯ দিন পর হলো দ্বিতীয় বৈঠক
বিএনপি সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠক প্রকল্প আলোচনার মধ্যে মুলতবির ১৯ দিন পর দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক হয় বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের দশম একনেক সভায় নতুন প্রকল্প গ্রহণ বা...
বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে
বিএনপি প্রত্যেকটি বিষয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
ঢাকার নতুন জেলা প্রশাসক নিয়োগ
ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম। বুধবার (২২ এপ্রিল) নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। অন্যদিকে ঢাকার ডিসি মো. রেজাউল করিমকে ঢাকার জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। ফরিদা খানম চট্টগ্রামেরও ডিসি ছিলেন।...
সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন বিকেলে
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ শনিবার এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে প্রধান...
বিএনপি পুরোনো পথেই হাঁটছে
গণভোটের ফলাফল অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করেছেন বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। তারা বলেছেন, গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কার করা সরকারের দায়িত্ব। কিন্তু মনে হচ্ছে, বিএনপি সরকার পুরোনো পথেই হাঁটছে। গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কেন অপরিহার্য’ শ...
প্রথম ধাপে হামের টিকা উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায়
দেশে কিছু এলাকায় হাম-রুবেলার (এমআর) প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জরুরিভিত্তিতে আগামী রোববার থেকে টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। আগামীকাল রোববার সকাল নয়টায় দেশের বিভিন্ন স্থানে একযোগে কর্মসূচির উদ্বোধন হবে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা পৃথক পৃথক স্থানে এর উদ্বোধন করবেন। এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ছোট শিশুদের মধ্যে হাম সংক্রমণ বেড়ে যাওয়ায় বিষয়টি...
চাঁদপুরে জাটকা ধরায় ৩২ জেলে আটক, ২৬ জনের বিরুদ্ধে মামলা
চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ৩২ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৬ জনের বিরুদ্ধে নৌ থানায় নিয়মিত মামলা হয়েছে। বাকি দুই জেলে অসুস্থ্য এবং ৪জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। মামলার আসামী জেলেরা হলেন-আব্...
স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করেন। তিনি আরো বলেন, ‘রাজধানীতে স্কুলের সময়ে যেভাবে যানজট হয়...
স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় গড়ে তোলাই তাঁর প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়মের সুযোগ থাকবে না। কারও চাপের কাছে নতি স্বীকার করা হবে না।...
মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হলেন মির্জা আব্বাস–রিজভীসহ পাঁচজন
মির্জা আব্বাসসহ মোট ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম খান, মো. ইসমাইল জবিউল্লাহ, রুহুল কবির রিজভী আহমেদ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ ছাড়া প্রতিমন্ত্...
শপথ নিলো জামায়াতসহ ১১ দলীয় জোট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। এ সময় তারা সংবিধান সংস্কার কমিশনের শপথও গ্রহণ করেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথ নিয়েছেন। শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নব নির্...
কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি বাহার রায়হান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জীবন
আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় কর্মরত পেশাদার টেলিভিশন সাংবাদিকদের সংগঠন কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের বাহার রায়হান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর জীবন। রোববার (৪ জানুয়া...
কুমিল্লায় ভাড়াটিয়া বাসায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ প্রায় ১৯ লাখ টাকার মালামাল লুট
আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন শাকতলা পশ্চিম পাড়া এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বর্ণালংকার, নগদ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ আনুমানিক ১৯ লাখ ৩০ হাজার টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চুরির ঘটনায় বাড়িওয়ালার সংশ্লিষ্টতার অভিযোগও তুলেছ...






























