শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৫:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •

কুমিল্লার বাঙ্গরা বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে শ্রীকাইলে সমাবেশ অনুষ্ঠিত 

কুমিল্লার বাঙ্গরা বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে শ্রীকাইলে সমাবেশ অনুষ্ঠিত 

আবুল কালাম আজাদ ভূঁইয়াঃ-

 

কুমিল্লার বাঙ্গরা বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে শ্রীকাইলে সমাবেশ অনুষ্ঠিত 



 

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাকে পৃথক উপজেলা বাস্তবায়নের দাবিতে সমাবেশ করা হয়েছে।


শনিবার বিকেলে শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার এর সভাপতিত্বে বাঙ্গরা বাজার উপজেলা বাস্তবায়নের দাবিতে জনসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ গোলাম কিবরিয়া সরকার,  বিশিষ্ট রাজনৈতিক নেতা মোঃ এনামুল আলম এনাম, কামরুল হাসান কেনাল, শেখ আলমগীর, আব্দুর রাজ্জাক রাজন,বলীঘর উচ্চ বিদ্যালয়ের সভাপতি তাহমিনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ, কথাসাহিত্যিক আবদুস সাত্তার, মাওলানা মোঃ মজিবুর রহমান, বাঙ্গরা বাজার থানা প্রেস ক্লাবের আহবায়ক এম কে আই জাবেদ, সাংবাদিক হাফেজ নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বাকিছ মিয়া,  ফোরকান উদ্দিন মেম্বার, স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের সভাপতি মোহাম্মদ সাজ্জাত হোসেন, সিঙ্গাপুর প্রবাসী তানভীর আহমেদ ভূঁইয়া। বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া ও মাহাবুল হাসান সরকার কমলের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: মোঃ মোস্তফা মাস্টার, ইসমাইল খান, অবসর সেনা সদস্য মোঃ ফরিদ মিয়া, রফিকুল ইসলাম বাহাদুর, কাজী হাবিবুর রহমান, শেখ নজরুল ইসলাম, তাজুল ইসলাম, ইউপি সদস্য জয়নাল আবেদীন, গোলাম কিবরিয়া, টিটন কুমার সরকার, বিশ্বজিৎ সরকার জিসু, আমিরুল হক, মোঃ পলাশ, সোহাগ চৌধুরী মামুন, হেলাল সরকার, মোঃ ইমরান এবং বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা জানান, কুমিল্লার বৃহত্তর মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত। প্রায় সাত লক্ষাধিক জনসংখ্যার অধ্যুষিত এই উপজেলা থেকে ২০১৬ সালে ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা বাজার থানা গঠিত হয়েছে। বর্তমানে বাঙ্গরা বাজার থানায় প্রায় ২ লাখ ৪৭ হাজার ১১২ জন জনসংখ্যা ( জনশুমারি ২০২২) রয়েছে। দ্রুত উপজেলা বাস্তবায়নের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার নিকট জোর দাবি জানিয়েছেন।