সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৩:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের তফসিলি ব্যাংকগুলো টানা সাত দিন বন্ধ থাকবে। আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

সোমবার জারি করা বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

 

তবে ঈদকে সামনে রেখে তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ নিশ্চিত করতে কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা হবে। এ ক্ষেত্রে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে চালু থাকবে।

 

এসব শাখায় অফিস চলবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। আর গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

 

এর আগে আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপ-শাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

অন্যদিকে, আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় থাকা ব্যাংক শাখা, উপ-শাখা এবং বুথ সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের দিন ছাড়া ছুটির মধ্যেও প্রয়োজন অনুযায়ী এসব স্থানে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হবে।

 

এছাড়া ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।