সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:২০:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মুরাদনগরে বিস্ফোরক মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মুরাদনগরে বিস্ফোরক মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধি:-

 

মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদ নাজমুল হাসান অমি কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার, নাজমুল হাসান অমি (২৬) বাঙ্গরা পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বিষ্ণুপুর গ্রামের মো: শফিকুল ইসলামের ছেলে।

 

বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৫ অক্টোবর দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বৃহস্পতিবার দিবাগত রাতে নাজমুল হাসান অমি কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অমি কে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে বলেন, শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।