সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

প্রধান বিচারপতি নিয়োগসহ তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন

প্রধান বিচারপতি নিয়োগসহ তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন

ঢাকা, ১৩ জুলাই ২০২৫ (ঢাকা প্রেস):


রাষ্ট্র সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার দ্বাদশ দিনের আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ সংলাপ শুরু হয়।

 

কমিশন সূত্র জানায়, আজকের আলোচনার মূল এজেন্ডায় রয়েছে—তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, প্রধান বিচারপতির নিয়োগপদ্ধতি ও জরুরি অবস্থা ঘোষণার প্রক্রিয়া। এসব বিষয় নিয়ে পূর্বেও আলোচনা হলেও অমীমাংসিত থাকা কিছু বিষয়ে আজ অধিকতর আলোচনা হবে।
 

সংলাপে সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। উপস্থিত রয়েছেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
 

শুরুর বক্তব্যে অধ্যাপক রীয়াজ বলেন,

“আপনারা যেহেতু রাজনৈতিক দল, তাই মতপার্থক্য থাকাই স্বাভাবিক। কিন্তু আমাদের এখন একটি যৌথ অবস্থানে পৌঁছানো জরুরি। ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে জনগণ যে রায় দেবে, তার ভিত্তিতে যে কোনো বিষয়ে পরিবর্তন সম্ভব। তবে এখন অন্তত একটি সর্বসম্মত প্রস্তাবনা তৈরির দিকে এগোতে হবে।”

তিনি আরও বলেন,

“এই আলোচনা বাদ দেওয়া যেতে পারে, কিন্তু তাতে বাস্তব পরিস্থিতির কোনো পরিবর্তন আসবে না। আমরা চাই, সকল পক্ষ কিছুটা ছাড় দিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাক।”

আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
 

এর আগে কমিশন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণসহ নানা বিষয়ে ধারাবাহিকভাবে সংলাপ চালিয়ে এসেছে।
 

সংলাপ শেষে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সংবাদ ব্রিফিং করার কথা রয়েছে।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন।

সূত্র: বাসস।