শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৩:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বাখরনগর উচ্চ বিদ্যা নিকেতনের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু গোপাল ভট্টাচার্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

বাখরনগর উচ্চ বিদ্যা নিকেতনের  অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু গোপাল ভট্টাচার্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

ঢাকা প্রেস-

বার্তা কক্ষ-

 

কুমিল্লা মুরাদনগর থানার বাখর নগর গ্রামের বাখরনগর উচ্চ বিদ্যা নিকেতনের  অবসরপ্রাপ্ত শিক্ষক, বাখরনগর শ্রী শ্রী কালিবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক বাবু গোপাল ভট্টাচার্য গত ১০ সেপ্টেম্বর ২০২৪ইং ভোর ৩ টায় পরলোক গমন করেন। তিনি অসুস্থতা জনিত কারণে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি হলে সেখানেই মৃত্যুবরণ করেন। শ্রদ্ধেয় স্যারের মৃ্ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শত শত শিক্ষার্থী, শিক্ষক ও এলাকার সর্বস্তরের মানুষ শেষবারের মতো তাকে দেখতে বাড়িতে আসে এবং এক হৃদয় বিদারক পরিবেশের সৃস্টি হয়।

তিনি বাখরনগর উচ্চ বিদ্যা নিকেতনের সকল ছাত্রছাত্রীদের নিকট খুবই পছন্দের একজন শিক্ষক ছিলেন। স্যারের আকষ্মিক মৃত্যুতে ছাত্রছাত্রীসহ গ্রামবাসী এবং পরিচিতজনেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন এবং  উনার আত্মার শান্তি কামনা করেছেন। শোকবার্তায় উঠে এসেছে স্যারকে নিয়ে সবার স্মৃতি চারণা। তিনি সবসময় ছাত্রছাত্রীদের ভালো মানুষ হয়ে উঠার জন্য অনুপ্রেরণা দিতেন। সদা হাসিখুশি এই মানুষটির মৃ্ত্যুতে বাখরনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরপারে স্যার ভালো থাকুক সৃষ্টিকর্তার নিকট এই প্রার্থনা।