শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১১:৫১:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুমিল্লায় সিএনজির ইঞ্জিনে লুকিয়ে গাঁজা পাচার, গ্রেপ্তার ২

কুমিল্লায় সিএনজির ইঞ্জিনে লুকিয়ে গাঁজা পাচার, গ্রেপ্তার ২

তফছির আহাম্মদ, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা:

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সিএনজিচালিত অটোরিকশার ইঞ্জিনের পাশে কৌশলে লুকিয়ে গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অটোরিকশাটি থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর বাজার থেকে কালিকাপুর বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার দেবীদ্বার উপজেলার উত্তর গুনাইঘর ইউনিয়নের ধলাহাঁস এলাকার জামিল হোসেন (৪২) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকার বাবুল মিয়া (৩৮)।
 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল গোপালনগর-কালিকাপুর সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ইঞ্জিনের পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশায় থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
 

অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার। তাঁর সঙ্গে ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান।
 

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।