শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০১:২৭:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেফতার

ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেফতার

তেজগাঁও থানা পুলিশ রাজধানীর বনানীতে অবস্থিত তার বাসা থেকে সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও উপদেষ্টা মণ্ডলীর সভাপতি হিসেবে পরিচিত এই বিশিষ্ট লেখককে গ্রেফতারের বিষয়টি তেজগাঁও থানার একটি সূত্র নিশ্চিত করেছে।

শাহরিয়ার কবির বাংলাদেশের একজন সুপরিচিত লেখক, বিশেষ করে শিশুসাহিত্যের জন্য তিনি ব্যাপক প্রশংসিত। মানবাধিকার, সাম্যবাদ, মৌলবাদ, ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ-কেন্দ্রিক ৭০টিরও বেশি বই লিখেছেন তিনি। তার সাহিত্যিক অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৫ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

১৯৯২ সাল থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে যুক্ত হওয়ার পর ১৯৯৪ সালে জাহানারা ইমামের মৃত্যুর পর কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন শাহরিয়ার কবির।