বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪০:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

হঠাৎ কুড়িগ্রামে ধূলি ঘূর্ণিঝড়, সৃষ্টি হয়েছে গর্ত

হঠাৎ কুড়িগ্রামে ধূলি ঘূর্ণিঝড়, সৃষ্টি হয়েছে গর্ত

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের ব্রহ্মপুর নদের একটি বালুর চরে বিশাল ধুলিঝড়ের সৃষ্টি হয়েছে। সেই ঘটনাস্থলের বালু উপরের দিকে চলে যাওয়ায় সেখানে গর্তের সৃষ্টি হয়েছে। বিষয়টিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 

হঠাৎ কুড়িগ্রামে ধূলি ঘূর্ণিঝড়, সৃষ্টি হয়েছে গর্ত


শুক্রবার (২২ নভেম্বর) বিকালের দিকে এ ঘটনা ঘটে। এটিতে চিকন নলের মতো চরের বালু উড়ে গিয়ে মেঘের সঙ্গে মিশে যেতে দেখা যায়।

 

জেলার রৌমারী ও চিলমারী উপজেলার মাঝে ব্রহ্মপুত্রের শাখাহাতির চর নামক এলাকায় এই ঝড়টি দেখতে পান রৌমারীগামী নৌকার যাত্রীরা। স্থানীয় মানুষজন এটিকে ‘বাওকুড়া’ বলেন।

 

শাখাহাতির চরের বাসিন্দা মো. নুর আমিন বলেন, চরে মাঝে মধ্যে ছোট ছোট ‘বাওকুড়া’ দেখা যায়। তবে এত বড় ‘বাওকুড়া’ গত ৫ বছরে দেখিনি।

 

স্থানীয় আরেক বাসিন্দা বলেন, হঠাৎ করে বাতাস ঘুরতে থাকে। মাটিতে থাকা গাছের ডাল,পাতা যা থাকে উড়িয়ে নিয়ে যায়। অনেক সময় এই ‘বাওকুড়া’র কবলে পড়লে বাড়ি ঘরের ক্ষতি হয়। তবে এই ঝড়ে শুধু গর্ত সৃষ্টি হয়েছে, তেমন ক্ষতি হয়নি।