বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৮:২৬:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

পটিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

পটিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

আবদুল হাকিম রানা, চট্টগ্রাম:

 

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, প্রাণিসম্পদ বিশেষজ্ঞ, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম ও পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, পৌর বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ এবং ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের পুষ্টির চাহিদা পূরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে গবাদিপশু, হাঁস-মুরগি ও দুগ্ধশিল্পের বিকাশ দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

আলোচনায় পটিয়ার প্রাণিসম্পদ খাতের সম্ভাবনার বিষয়টিও গুরুত্ব পায়। বক্তারা বলেন, পটিয়ায় গবাদিপশু পালন, দুগ্ধ উৎপাদন, গরু মোটাতাজাকরণ এবং হাঁস-মুরগির খামার সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। পরিকল্পিত উদ্যোগ, সরকারি পৃষ্ঠপোষকতা ও সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর সহযোগিতা নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দিন বলেন, দেশের বৃহত্তর এ অঞ্চলে, বিশেষ করে কক্সবাজার পর্যন্ত কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নেই। পটিয়ার হাইদগাঁওসহ পূর্বাঞ্চলের পাহাড়ের পাদদেশে এ ধরনের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অফুরন্ত সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে তিনি সংসদ সদস্য এনামুল হকের দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে সংসদ সদস্য এনামুল হক বলেন, পটিয়ায় এ সম্ভাবনাময় উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় প্রোফাইল তৈরি এবং সহযোগিতা পাওয়া গেলে তিনি এ স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করবেন।