সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৮:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কঠিন রোগ-ব্যাধি থেকে মুক্তির জন্য যে দোয়াগুলো পড়বেন

কঠিন রোগ-ব্যাধি থেকে মুক্তির জন্য যে দোয়াগুলো পড়বেন

মানুষের জীবনে রোগ-ব্যাধি যেমন পরীক্ষা, তেমনি সুস্থতাও মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত। কঠিন বা দীর্ঘমেয়াদি অসুস্থতায় আক্রান্ত হলে চিকিৎসার পাশাপাশি আল্লাহর কাছে সাহায্য ও আরোগ্য কামনা করার প্রতি ইসলাম গুরুত্ব দিয়েছে। হাদিসে এমন কয়েকটি দোয়ার কথা উল্লেখ রয়েছে, যা মুমিনরা রোগ থেকে সুরক্ষা ও সুস্থতার জন্য পাঠ করতে পারেন।

 

সব ধরনের কঠিন রোগ থেকে আশ্রয় চাওয়ার দোয়া

রাসুলুল্লাহ (সা.) কুষ্ঠ, উন্মাদনা ও অন্যান্য জটিল রোগ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে এই দোয়া পড়তেন-

আরবি (উচ্চারণ): আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি, ওয়াল জুনুনি, ওয়াল জুজামি, ওয়া মিন সাইয়্যিইল আসকাম।

অর্থ: “হে আল্লাহ! আমি আপনার কাছে ধবল রোগ, উন্মাদনা, কুষ্ঠ এবং সব ধরনের ভয়াবহ রোগ থেকে আশ্রয় চাই।”-সুনানে আবু দাউদ

 

দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভের দোয়া

হজরত উসমান ইবনে হুনাইফ (রা.) বর্ণনা করেন, এক অন্ধ ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে সুস্থতার জন্য দোয়া চাইলে তিনি তাকে সুন্দরভাবে অজু করে এই দোয়া পড়তে নির্দেশ দেন-

আরবি (উচ্চারণ): আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যিকা মুহাম্মাদিন নাবিয়্যির রাহমাহ। ইয়া মুহাম্মাদ, ইন্নি তাওয়াজ্জাহতু বিকা ইলা রব্বি ফি হাজাতি হাজিহি লিতুকদা লি। আল্লাহুম্মা ফাশাফ্ফি'হু ফিইয়া।

 

অর্থ: “হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি এবং আপনার দয়ার নবী মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে আপনার দিকে মনোনিবেশ করছি। হে মুহাম্মদ (সা.)! আমি আমার প্রয়োজন পূরণের জন্য আপনার মাধ্যমে আমার প্রতিপালকের দিকে ধাবিত হলাম। হে আল্লাহ! আমার ব্যাপারে তাঁর সুপারিশ কবুল করুন।” -জামে তিরমিজি: ৩৫৭৮; মুসতাদরাকে হাকিম

 

ইসলামের শিক্ষা অনুযায়ী, রোগমুক্তির প্রকৃত মালিক আল্লাহ তাআলা। তাই চিকিৎসা গ্রহণের পাশাপাশি আন্তরিকভাবে তাঁর কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করা একজন মুমিনের কর্তব্য।