সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৮:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে প্রস্তুতি সভা

মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে প্রস্তুতি সভা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:



পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামা’আত, গাউছিয়া কমিটি বাংলাদেশ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


 

মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে প্রস্তুতি সভা


 

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাধবপুরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত মাধবপুর উপজেলা শাখার সভাপতি ধনু মেম্বার। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুম।
 

সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মাওলানা ইউছুফ আনছারী, মাওলানা হরমুজ আলী, মাওলানা রফিকুল ইসলাম, গাউছিয়া কমিটি বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম. এখলাছুর রহমান সিরাজী, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী মিজানুর রহমান আজিজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকিউর রহমান, সদস্য মাওলানা আজিজুর রহমান, শায়ের হাফেজ আবজল হোসাইন, শায়ের তানবির এবং ছাত্রসেনা মাধবপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য শান্তি, সম্প্রীতি, মানবতা ও ন্যায় প্রতিষ্ঠার অনন্য দৃষ্টান্ত। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
 

সভায় ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে অর্থ তহবিল গঠন, আপ্যায়ন উপ-কমিটি গঠন এবং আগামী ২৬ আগস্ট সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জমায়েত হয়ে নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী জশনে জুলুছ আয়োজন।
 

অনুষ্ঠানটি সুশৃঙ্খল, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
 

সভা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বিশেষ সালাতু সালাম ও দোয়া অনুষ্ঠিত হয়।