সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১১:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে মাদক বিক্রেতাকে পুলিশের হাতে দিলেন এলাকাবাসী

মুরাদনগরে মাদক বিক্রেতাকে পুলিশের হাতে দিলেন এলাকাবাসী

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার মুরাদনগরে ১০০ পিস ইয়াবাসহ মো. রাসেল (৩৬) নামে এক সন্দেহভাজন মাদক বিক্রেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে মুরাদনগর উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক রাসেল মুরাদনগর সদর ইউনিয়নের দিলালপুর পশ্চিমপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়-এর পশ্চিম পাশে বেড়িবাঁধের ওপর স্থানীয় লোকজন রাসেলকে আটক করে থানায় খবর দেন। পরে এসআই (নিঃ) মো. জামিল মিঞা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন। এ সময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০০ পিস ইয়াবা ও নগদ ৩ হাজার ১৯০ টাকা জব্দ করা হয়।

 

মুরাদনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।