সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৯:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে ফেলে গৃহকর্মীকে হত্যা

রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে ফেলে গৃহকর্মীকে হত্যা

রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনের আটতলা থেকে রিক্তা মণি (১২) নামের এক গৃহকর্মীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ। নিহত রিক্তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়।

 

শুক্রবার (১৯ জুন) ভোর ৬টার দিকে ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনায় অভিযুক্ত গৃহকর্তা ইঞ্জিনিয়ার সবিবুর রহমান ও তাঁর স্ত্রী ফারাহ নুসরাতকে আটক করা হয়েছে। রিক্তার পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।