বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:১৯:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

সাবেক এমপি কালামকে গ্রেপ্তারসহ বাপ দাদার সম্পত্তি ফেরতের দাবিতে সাঁওতালদের বিক্ষোভ সমাবেশ

সাবেক এমপি কালামকে গ্রেপ্তারসহ বাপ দাদার সম্পত্তি ফেরতের দাবিতে সাঁওতালদের বিক্ষোভ সমাবেশ

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী সাঁওতাল ও বাঙালিদের যৌথ উদ্যোগে সাহেবগঞ্জ-বাগদাফার্ম এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সাবেক এমপি কালামকে গ্রেপ্তারসহ বাপ দাদার সম্পত্তি ফেরতের দাবিতে সাঁওতালদের বিক্ষোভ সমাবেশ


বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর ) দুপুরে কাটামোড় এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে তাদের বাপ-দাদার পৈতৃক জমি ফেরত, হামলা ও হত্যার বিচারের দাবিতে সোচ্চার হন বক্তারা।
 

বিক্ষোভ সমাবেশে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, আদিবাসী-বাঙালি নেতা ব্রিটিশ সরেন, প্রিসিলা মুরমু, সুফল হেমব্রম, স্বপন শেখ, হাজী নূরুল ইসলাম, বার্নাবাস টুডু প্রমুখ।
 

বক্তারা জানান, ২০১৬ সালের ৬ নভেম্বর তৎকালীন এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে সাঁওতালদের জমি থেকে উচ্ছেদের নামে তাদের ওপর হামলা চালানো হয়। এতে সংঘর্ষে মঙ্গল মারডি, রমেশ টুডু ও শ্যামল হেমব্রম নামে তিন সাঁওতাল নিহত হন এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সেই সময় সাঁওতালদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়।
 

বক্তারা আরও অভিযোগ করেন, জয়পুরপাড়ায় নির্মিত বিদ্যালয়ের মাঠ পুনরায় দখলের চেষ্টায় চিহ্নিত ভূমিদস্যুরা সক্রিয় রয়েছে। এ ছাড়া সাঁওতালদের পৈতৃক ১,৮৪২.৩০ একর জমি ফেরত দেওয়ার দাবির পাশাপাশি তৎকালীন এমপি আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলসহ অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
 

বিক্ষোভকারীরা সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিপূরণ এবং সম্প্রতি এসিল্যান্ড অবিদীয় মার্ডি হত্যারও বিচার দাবি করেন।
 

সমাবেশের আগে কয়েক হাজার সাঁওতাল ও বাঙালি মিছিল নিয়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড় থেকে ৫ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করেন।
 

স্থানীয় জনগণের মাঝে উত্তেজনা বিরাজ করছে। তারা অতীতের সহিংস ঘটনার ন্যায়বিচার চান এবং ঐতিহ্যগত ভূমির সুরক্ষার আহ্বান জানিয়েছেন।