বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:৩২:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

হজযাত্রীদের ভিসা, বিমান ভাড়াসহ হজের খরচ কমাতে ৯ সুপারিশ হাবের

হজযাত্রীদের ভিসা, বিমান ভাড়াসহ হজের খরচ কমাতে ৯ সুপারিশ হাবের

হজযাত্রীদের ভিসা, বিমান ভাড়াসহ হজের খরচ কমাতে ৯টি সুপারিশ করেছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। সোমবার (১০ জুন) আশকোনা হজ ক্যাম্পে ২০২৪ সালের হজ কার্যক্রমের সমাপ্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন সংগঠনটির সভাপতি শাহাদাত হোসাইন তসলিম।

 

সুপারিশগুলোর মধ্যে হজযাত্রীদের সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার-প্রচারণাসহ হজ প্যাকেজের সুবিধাগুলোর ক্ষেত্রে লিখিত চুক্তির দাবি জানিয়েছে হাব। সেই সঙ্গে হজ কার্যক্রমে সংযুক্ত ব্যাংগুলো যাতে কোনো অনিয়ম করতে না পারে সে বিষয়েও কার্যকরী ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। হাবের সুপারিশগুলো হলো-


১) প্রতিবছর হজযাত্রীদের বাড়ি ভাড়া করার জন্য মোনাজ্জেমদের সৌদি আরবে গমনের ভিসার ব্যবস্থা করা। এ ক্ষেত্রে হজযাত্রী নিবন্ধন শেষ হওয়ার পরপর ভিসার ব্যবস্থা করার কথা উল্লেখ করা হয়েছে সুপারিশে।

২) মধ্যস্বত্বভোগী নির্মূলে ধর্ম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও হাবসহ যৌথ কর্মপন্থা নির্ধারণ ও অভিযান পরিচালনা এবং হজযাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার-প্রচারণা।

৩) হজ কার্যক্রমে অংশগ্রহণকারী ব্যাংকসমূহের মধ্যে যেন কোনো ব্যাংক বেআইনি কাজ না করতে পারে সে বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪) হজযাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তারা যেন মধ্যস্বত্বভোগীদের সঙ্গে কোনো লেনদেন না করে।

৫) হজযাত্রীগণ সরাসরি এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে মানি রশিদ সংরক্ষণ করবেন। প্যাকেজের সুবিধাদি লিখিত চুক্তি করতে হবে।

৬) ফ্লাইট শিডিউল ধর্ম মন্ত্রণালয় ও হাবের সঙ্গে আলোচনা করে  নির্ধারণ করা।

৭) হজযাত্রীদের বিমান ভাড়া কমানো ও বিমান ভাড়া স্বতন্ত্র টেকনিক্যাল কমিটির মাধ্যমে নির্ধারণ করা।

 

৮) হজ এজেন্সির লাইসেন্স প্রদান করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ ক্ষেত্রে হাবের কোনো ভূমিকা থাকে না। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যাকে লাইসেন্স দেয় হাব উক্ত লাইসেন্সধারী এজেন্সিকে সদস্য করতে বাধ্য। নতুন লাইসেন্স প্রদান ও মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে হাবের মতামত নেয়া একান্ত সমীচীন হবে।

 

৯) হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষার্থে ও হজ ব্যবস্থাপনার উন্নয়নে হাব সদা-সর্বদা তৎপর। হজ ব্যবস্থাপনায় যেকোনো সংকটে হাব ঝাঁপিয়ে পড়ে। হাবের লব্ধ অভিজ্ঞতা, সততা ও কর্মতৎপরতায় এবং ধর্ম মন্ত্রণালয়ের আন্তরিক ও সার্বিক সহযোগিতায় এ বছর হজ সংক্রান্ত উক্ত কয়েকটি জটিল সমস্যা থেকে উত্তরণ সম্ভব হয়েছে। ভবিষ্যতে যাতে আর এমন কোনো জটিল পরিস্থিতির সম্মুখীন না হতে হয় সে বিষয়ে সকলকেই সম্মিলিতভাবে তৎপর হতে হবে।