বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

বন্ধু সংগঠনের সৌজন্যে শীতবস্ত্র পেলো ৫ শতাধিক শীতার্ত

বন্ধু সংগঠনের সৌজন্যে শীতবস্ত্র পেলো ৫ শতাধিক শীতার্ত

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামে সেবা মূলক বন্ধু সংগঠনের উদ্যোগে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। 
 

বন্ধু সংগঠনের সৌজন্যে শীতবস্ত্র পেলো ৫ শতাধিক শীতার্ত



বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের ডুংডুংগীর হাট বাজারে  এসব কম্বল বিতরণ করে সংগঠনটি। ওই এলাকার ৫ টি আবাসিক মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি কয়েকজন এতিম শিশু ও ৩ টি ইউনিয়নের ৫ শতাধিক মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করেন। শীতের শুরুতে শীতবস্ত্র পেয়ে দারুণ আনন্দিত এ অঞ্চলের খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন।
 

বন্ধু সংগঠনের সৌজন্যে শীতবস্ত্র পেলো ৫ শতাধিক শীতার্ত — ছবি ২



ভোগডাঙ্গা ইউনিয়নের মাস্টার পাড়ার বাসীন্দা রহিম মিয়া বলেন, যা আয় করি সেটা দিয়ে ডাল-ভাতের ব্যবস্থা হয়। শীতের কাপড় কেনার টাকা নাই। এই কম্বল দিয়েই এই শীত পাড় হবে।
 

বন্ধু সংগঠনের সৌজন্যে শীতবস্ত্র পেলো ৫ শতাধিক শীতার্ত — ছবি ৩



শাহেরা বেগম বলেন, জমি-জমা কিছুই নাই। টাকা জমিয়ে শীতের কাপড় কেনার মতোও সামর্থ নাই। এই কম্বল অনেক উপকারে আসলো। যারা দিলো তাদের জন্য দোয়া করি যাতে আরও দিতে পারে।
 

বন্ধু সংগঠনের সৌজন্যে শীতবস্ত্র পেলো ৫ শতাধিক শীতার্ত — ছবি ৪

 

সংগঠনটির সভাপতি বিপ্লব হোসেন বলেন, আমরা প্রায় ১৫ জন সদস্য মিলে গতবছর সংগঠনটি শুরু করি। শুরু থেকেই আমরা সমাজের নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়াচ্ছি। তারই ধারাবাহিকতায় এবার আমরা শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আমরা এর ধারাবাহিকতা বজায় রাখবো। এই উদ্যোগ গুলো সফল করতে যারা পাশে দাঁড়াচ্ছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।

 

হাসিব আইটি ফার্মের পরিচালক হাসিবুর রহমান বলেন, কুড়িগ্রাম একটি পিছিয়ে থাকা জেলা। এই জেলায় সামর্থবানদের সহযোগিতা অব্যহত থাকলে এই জেলা এগিয়ে যাবে। আমি এই সংগঠনটির পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। এভাবে সবাইকে এগিয়ে আসা উচিৎ। 

 

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি বিপ্লব হোসেন। বিশেষ অতিথি হাসিব আইটি ফার্মের পরিচালক হাসিবুর রহমান ও তার সহকর্মী মহিব হাসান, জি এম উজ্জ্বল, আব্দুল আজিজসহ সংগঠনটির অন্যন্য সদস্য বৃন্দ।