শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৩:২০:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বিচারপতি মানিককে ফের কারাগারে

বিচারপতি মানিককে ফের কারাগারে

ঢাকা প্রেস
সিলেট প্রতিনিধি:-



সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে।

 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে তাকে হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়েছে বলে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন।
 

এর আগে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার দুপুরে ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছিল। তিনি হাসপাতালে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
 

সীমান্তে আটক ও আদালতের আদেশ: গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে। পরদিন শনিবার তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। আদালত প্রাঙ্গণে তাকে বিএনপির নেতাকর্মী ও আইনজীবীরা হামলা করে।
 

হাসপাতালে ভর্তি ও পুনরায় কারাগারে: আদালতের পর কারাগারে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ায় তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।