শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৪:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

*খোঁচা*

*খোঁচা*

ঢাকা প্রেস

লেখা: বৃষ্টি মিনা।


তোমার অযাচিত আঘাত!
ঠিক ফোড়ার উপর কাঁকড়ার চিমটির মতো,
তাই ব্যথা, উষবিশ আর চিৎকার ছাড়া 
কিছুই দেয় না।

তোমার ট্যাড়া কথাগুলো
ঠিক ইট পাটকেলের মতই,
মুখ খুললেই আঘাত লাগে শরীরে;
এ ক্ষত সইবার নয়।

তোমার প্রতিটা ক্রোধ
আমাকে মৌমাছির মত আক্রমণ করে,
বিষে শরীর হয়ে উঠে অস্থির;
এভাবে আর কত?

নিজেকে বানিয়ে রেখেছো কুঁইচা,
ধরতে গেলেই পিছলে যাও;
আবার বল ভালবাসি!
এমন অভিনয় না করলেও পারো।

তেঁতুল হয়ে সামনে থাকবে
অথচ জিহ্বায় জল আসলেই দোষ?
এমন বিচারের করি নিন্দা
কারন আমি এখনো জিন্দা।