বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:১৮:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

জোবায়েরপন্থীদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

জোবায়েরপন্থীদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


 

গাইবান্ধায় সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ ঘোষণার দাবি.........
জেলা মারকাজ মসজিদের ইমামকে বৃহস্পতিবার জোহরের আগেই অপসারণ দাবি করেছেন জোবায়েরপন্থী ওলামা মাশায়েকরা।

গাইবান্ধা শহরের ডিবি রোডে আসাদুজ্জামান স্কুলের সামনে দুপুরে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। টঙ্গীর ইজতেমা ময়দানে গভীর রাতে সাদপন্থীদের অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনায় জোবায়েরপন্থীদের বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা আব্দুল বাছেত, যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর রহমান, বড় মসজিদের ইমাম মাহমুদুল হাসান কাশেমী, এমএ মজিদ, মুফতি এনামুল হাবিব, মুফতি হারুন অর রশিদ হাবিব প্রমুখ। সমাবেশের কারণে ডিবি রোডের এক পাশের লেনে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে ওই রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়।

 

বক্তারা টঙ্গীর ইজতেমা ময়দানে অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত বিচার, গাইবান্ধা থেকে সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ ঘোষণার দাবি জানান।