সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দোয়া কবুল না হওয়ার যে ১০ কারণে

দোয়া কবুল না হওয়ার যে ১০ কারণে

ইবরাহিম ইবনে আদহাম (রহ.) বসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকজন তাঁর পাশে সমবেত হয়ে জিজ্ঞেস করল, ‘আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আমরা অনেক প্রার্থনা করার পরও আমাদের দোয়া (বাহ্যত) কবুল হচ্ছে না।’ তখন তিনি বলেন, ‘ওহে বসরার অধিবাসী, ১০টি বিষয়ে তোমাদের অন্তর মরে গেছে :


১. তোমরা আল্লাহ সম্পর্কে অবগত, কিন্তু তাঁর প্রদত্ত কর্তব্যসমূহ পালন করো না।

২. তোমরা দাবি করো—রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসো, কিন্তু তাঁর সুন্নাহকে পরিত্যাগ করে থাকো।

৩. তোমরা কোরআন পড়ো, কিন্তু সে অনুযায়ী আমল করো না।


৪. তোমরা নিজেদের শয়তানের শত্রু হিসেবে দাবি করো, কিন্তু তোমরা তার পদাঙ্ক অনুসরণ করে থাকো।

৫. তোমরা জান্নাতে যেতে উদগ্রীব, কিন্তু তার জন্য পরিশ্রম করো না।


৬. তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত, কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছ।

৭. তোমরা স্বীকার করো যে মৃত্যু অনিবার্য, কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করো না।


৮. ঘুম থেকে জেগে ওঠার পর থেকে তোমরা সর্বদা অন্যের দোষ বের করতে সচেষ্ট, কিন্তু নিজের দোষ-ত্রুটির ব্যাপারে উদাসীন।

৯. তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ করো, কিন্তু তার জন্য শুকরিয়া আদায় করো না।

১০. তোমরা মৃতদেহের দাফন সম্পন্ন করার পর তার থেকে শিক্ষা গ্রহণ করো না।’ (হিইয়াতুল আউলিয়া : ৮/১৫, ১৬)

আমাদের ভেবে দেখা উচিত, আমাদের অন্তর এসব বিষয়ে মরে গেছে কি না।