বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ১০:৪১:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

যুক্তরাষ্ট্রে ৬০তম বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

যুক্তরাষ্ট্রে ৬০তম বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

যুক্তরাষ্ট্রের মুসলিমদের নিয়ে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে কাজ করছে বেসরকারি সংস্থা ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা (আইএসএনএ)। গত ১-৪ সেপ্টেম্বর এর ৬০তম বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শিকাগো সিটির ইলিনয়ে আইএসএনএ-এর সম্মেলনে ২৫ হাজারের বেশি দর্শনার্থীর আগমন ঘটে। শিকাগোভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল ডাব্লিওজিএন এ তথ্য জানিয়েছে।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল, ‘৬০ বছরের পরিষেবা : সামনে এগিয়ে চলার প্রেরণা’। এতে যুক্তরাষ্ট্রে মুসলিমদের আলোকিত ভবিষ্যৎ বিনির্মাণ এবং তাদের জন্য সংস্থাটির গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হয়। সম্মেলনটি মুসলিমদের ধর্মীয় শিক্ষা, উদযাপন ও একত্র হওয়ার দুর্দান্ত সুযোগ তৈরি করেছে। ধর্মীয় আলোচনার পাশাপাশি তাতে পরিবেশ বিপর্যয়, মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ, রোহিঙ্গা ইস্যু ও ফিলিস্তিন সংকটসহ আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়।


এতে বক্তা, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ ব্যক্তিত্বরা গুরুত্বপূর্ণ আলোচনা প্রদান করেন। এবারের সম্মেলনে আলোচকদের মধ্যে ছিলেন ইউরোপ ও আমেরিকার প্রভাবশালী ইসলামী ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে রয়েছেন ড. ইয়াসির কাদি, শায়খ হামজা ইউসুফ, ইমাম জায়েদ শাকির, শায়খ ড. আকরাম নদভি, উস্তাদ ইয়াহইয়া রুদুস, শায়খ ওয়ালিদ বাসয়ুনি, শায়খ আবদুল্লাহ ইদরিস আলী, ডালিয়া মুজাহিদ, উসতাদা ইয়াসমি মুজাহিদসহ ২১ জন ইসলামিক স্কলার্স।


সম্মেলনে আলোচনায় অংশ নেওয়া আমেরিকান ইসলামিক ইউনিভার্সিটির সহপ্রতিষ্ঠাতা ইমাম জায়েদ শাকির বলেছেন, ‘সব সম্প্রদায়ের এমন স্থানের প্রয়োজন রয়েছে, যেখানে তারা একত্র হওয়ার সুযোগ পাবে এবং অনুপ্রেরণা লাভ করবে হবে। তেমনি আইএসএনএ-এর সম্মেলনটি পারিবারিক পুনর্মিলনের মতো। 

এখানে আগত অনেককে আমি শিশুকাল থেকে দেখেছি। এখন তারা সমাজের জন্য কাজ করছে।’ ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা (আইএসএনএ) উত্তর আমেরিকার মুসলিম অভিবাসীদের সর্ববৃহৎ সংগঠন। ১৯৬৩ সাল থেকে সংস্থাটি বার্ষিক সম্মেলনের আয়োজন করে আসছে। সে বছর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও কানাডার মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এ সম্মেলনের আয়োজন করেছিল।