বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:১৮:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

নির্বাচন সংস্কার কমিশন প্রধানের বক্তব্যের বিরোধিতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নির্বাচন সংস্কার কমিশন প্রধানের বক্তব্যের বিরোধিতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ঢাকা প্রেস নিউজ

 

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সম্প্রতি ঘোষণা দিয়েছেন, "আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই।" এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তা প্রত্যাখ্যান করেছে।
 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, "আওয়ামী লীগ একটি সংগঠন হিসেবে বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন করে তারা গত ১৬ বছর ধরে ক্ষমতায় থেকেছে। সর্বশেষ জুলাই মাসে পরিচালিত গণহত্যায় প্রায় দুই হাজার ছাত্রজনতা নিহত হন এবং ৩০ হাজারের বেশি মানুষ গুরুতর আহত হন। এছাড়াও, আওয়ামী লীগ বিগত তিনটি জাতীয় নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে। একটি দল, যারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কলুষিত করেছে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া মানে জনগণের আকাঙ্ক্ষার সাথে সরাসরি বিরোধিতা করা।"
 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিরুদ্ধে অবস্থান করছে। নির্বাচনসহ যেকোনো প্রক্রিয়ায় আওয়ামী লীগের অংশগ্রহণ শহীদদের রক্তের প্রতি অবমূল্যায়ন হবে।"
 

এছাড়াও, তারা বদিউল আলম মজুমদারকে তার বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।