বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:০৫:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০ জন

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০ জন

ঢাকা প্রেস,খাগড়াছড়ি প্রতিনিধি:-
 

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় পর্যটকবাহী একটি বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে আলুটিলার পুনর্বাসন এলাকায় পাহাড়ি পথে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
 

আহতদের মধ্যে রয়েছেন কাউসার (৬৬), রেদোয়ান (৩০), শহিদুর রহমান (৩৭), রফিকুজ্জামান (৪৪), শামীম পারভেজ (৩২), ইমরান (৮), সামিরা সুরভী (১৯), অর্তি ঘোষ (৩৪), ইমরান হোসেন (৪১), শাহজাহান আলী (৫৬), আশরাফুল হক (৪৩) এবং বিক্রম চক্রবর্তী (৩৫)। তারা সবাই রাজবাড়ী জেলার বাসিন্দা এবং একটি ট্যুরিস্ট গ্রুপের সাথে ঢাকা থেকে সাজেক ভ্রমণে যাচ্ছিলেন।
 

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আরএমও রিপল বাপ্পি চাকমা জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুজনের আঘাত তুলনামূলক বেশি হলেও, কেউ গুরুতর আহত নয়।
 

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বাতেন মৃধা জানান, দুর্ঘটনায় কয়েকজনের পা ভেঙে গেছে, তবে বাকিদের অবস্থা গুরুতর নয়। দুর্ঘটনার ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়েছিল, যা ফায়ার সার্ভিসের সহায়তায় ঘণ্টাখানেকের মধ্যে স্বাভাবিক করা হয়।