মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৯:৫৫:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

দেশের মানুষ শেখ হাসিনার সঙ্গে আছে, থাকবে: পরিবেশমন্ত্রী

দেশের মানুষ শেখ হাসিনার সঙ্গে আছে, থাকবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, দেশের মানুষ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সঙ্গে আছে এবং থাকবে। শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ‌ পৌঁছে দিয়েছেন। তিনি উন্নয়নে বিশ্বাসী বলেই দেশ এগিয়ে যাচ্ছে।

আজ শনিবার (২০ মে) বিকেলে মৌলভীবাজারের জুড়ীতে শিলুয়া পোস্ট অফিস টু পশ্চিম শিলুয়া রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


পরিবেশমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা-শ্রমিকদের ভোটাধিকার দিয়েছেন, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের কোনো পেশার কোনো মানুষই যাতে ভূমিহীন না থাকে সে লক্ষ্যে এ সরকার কাজ করার পাশাপাশি চা-শ্রমিকদেরও ঘর তৈরি করে দিয়েছেন।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাসুক মিয়া এবং উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাশ প্রমুখ।