সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরের বাঙ্গরা সড়ক থেকে ৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মুরাদনগরের বাঙ্গরা সড়ক থেকে ৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে সংঘবদ্ধ মাদক সিন্ডিকেটের সঙ্গে তার সম্পৃক্ততার ইঙ্গিত মিলেছে।
 

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে চাপিতলা ইউনিয়নের ফরিদ উদ্দিন সরকার ডিগ্রি কলেজ সংলগ্ন চাপিতলা–রামচন্দ্রপুরগামী সড়ক থেকে ইয়াছমিন আক্তার (৩৪) নামের ওই নারীকে আটক করা হয়। তিনি আকুবপুর ইউনিয়নের মেটংঘর এলাকার শুক্কুর মিয়ার স্ত্রী।
 

পুলিশ জানায়, এসআই রিয়াজুল মোস্তফার নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহজনক চলাফেরার কারণে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ইয়াবা উদ্ধার করা হয় এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করা হয়।
 

স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে নীরবে মাদক বহনের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ বলছে, ইয়াবাগুলো কোথা থেকে এসেছে এবং এই কারবারে আর কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে।
 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই মতিউর রহমানকে।
 

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। ইয়াবাসহ গ্রেপ্তার নারীকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।