বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪০:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

১২০ টাকায় পুলিশে চাকুরী পেয়ে উচ্ছ্বসিত ৬০ তরুণ-তরুণী

১২০ টাকায় পুলিশে চাকুরী পেয়ে উচ্ছ্বসিত ৬০ তরুণ-তরুণী

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

‘সেবার ব্রতে চাকরি’ এই শ্লোগানে কুড়িগ্রামে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার মাপকাঠিতে ১২০ টাকা আবেদন ফি দিয়ে ৬০ জন নারী-পুরুষ পুলিশে চাকরি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। গতকাল বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাতে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে কনস্টেবল পদে চাকরি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
 

১২০ টাকায় পুলিশে চাকুরী পেয়ে উচ্ছ্বসিত ৬০ তরুণ-তরুণী


পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ মাহফুজুর রহমান উপস্থিত সকলের সামনে ৬০ জন নারী-পুরুষকে কনস্টেবল নির্বাচিত করেন। পরে সবাইকে শুভেচ্ছা জানান।
 

১২০ টাকায় পুলিশে চাকুরী পেয়ে উচ্ছ্বসিত ৬০ তরুণ-তরুণী — ছবি ২


পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার মাধ্যমে সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ৬০ জন উত্তীর্ণ প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
 

১২০ টাকায় পুলিশে চাকুরী পেয়ে উচ্ছ্বসিত ৬০ তরুণ-তরুণী — ছবি ৩

 

এবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৬০ জনের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে প্রায় ৬ হাজার প্রার্থী শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই শেষে ৫২৯ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ২৩৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। তারমধ্যে চূড়ান্তভাবে মেধায় ৬০ জনকে নির্বাচিত করে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ড।
 

১২০ টাকায় পুলিশে চাকুরী পেয়ে উচ্ছ্বসিত ৬০ তরুণ-তরুণী — ছবি ৪

 

চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার জন্য বলেন পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান।

 

এসময় নিয়োগ বোর্ডের সদস্য লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, দিনাজপুর হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।